নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচন ও সাম্প্রতিক বোমা-হুমকির ই-মেল ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মহানগর জুড়ে ব্যাপক নাকা চেকিং শুরু করল কলকাতা পুলিশ। শহরের দশটি ডিভিশনের মোট ১০৯টি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে এই তল্লাশি অভিযান চালানো হয়। ধর্মতলা সহ একাধিক স্পর্শকাতর এলাকায় সরেজমিনে পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। তিনি জানান, নির্দিষ্ট দিনক্ষণ ছাড়াই ‘সারপ্রাইজ ভিজিট’-এর আদলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় সিনিয়র অফিসারদের নেতৃত্বে এই নাকা চেকিং চলবে। ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও বিভিন্ন থানার ওসি-রা সরাসরি রাস্তায় নেমে তল্লাশি অভিযানে অংশ নেবেন। গত কয়েকদিনে আদালত, পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসে বোমাতঙ্কের ই-মেল আসার ঘটনায় প্রশাসন সতর্ক হয়েছে। যদিও এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো সূত্র মেলেনি বলে জানিয়েছে পুলিশ। আদালতে প্রাপ্ত হুমকি ই-মেল সংক্রান্ত তদন্ত শুরু করেছে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এ বিষয়ে হেয়ার স্ট্রিট থানা-য় নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়েছে। নাকা চেকিং চলাকালীন গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের হেলমেট, লাইসেন্স ও প্রয়োজনীয় নথি যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন পরিস্থিতিতে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। পুলিশ কমিশনারের দাবি, “কলকাতা পুলিশ সম্পূর্ণ সতর্ক রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের উপর আস্থা বাড়াতেই এই ধরনের তল্লাশি অভিযান আরও জোরদার করা হবে।” প্রশাসনের তরফে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ রাস্তায় যে কোনো সময় হঠাৎ করেই বড় আকারে নাকা চেকিং হতে পারে। নাগরিকদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ
राज्य
কলকাতা শহর জুড়ে ১০৯টি পয়েন্টে নাকা চেকিং, পথে পুলিশ কমিশনার
নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচন ও সাম্প্রতিক বোমা-হুমকির ই-মেল ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মহানগর জুড়ে ব্যাপক নাকা চেকিং শুরু করল কলকাত...

संवाददाता: आगामी विधानसभा चुनाव और हालिया बम-धमकी वाले ई-मेल के मद्देनजर एहतियात के तौर पर महानगरा में गुरुवार शाम से तालाबंदी कर दी गई है।|निर्भीक बांग्ला फोटो
