নির্ভীক বাংলা,কলকাতা: প্রথম দফার নির্বাচনে ভোটগ্রহণের দিনেই কলকাতায় অখিলভারত হিন্দুমহাসভা-র উদ্যোগে চশমা প্রস্তুতকারী সংস্থা লেন্সকার্ট-এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হল। সংস্থার বিরুদ্ধে হিন্দু কর্মীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করা হয়। দলের টালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী ও রাজ্য সভাপতি ড. চন্দ্রচূড় গোস্বামী-এর নেতৃত্বে দক্ষিণ কলকাতার একাধিক লেন্সকার্ট শোরুমে গিয়ে কর্মীদের কপালে তিলক পরানো ও হাতে ধর্মীয় সুতো বাঁধার মতো প্রতীকী কর্মসূচি নেওয়া হয়। পাশাপাশি কর্মীদের মধ্যে কালীঘাট মন্দিরের প্রসাদ বিতরণ করা হয়। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে সংস্থার সহ-প্রতিষ্ঠাতা পীযূষ বানসাল-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ধিক্কারপত্র বিতরণ করা হয় এবং গ্রাহকদের সংস্থার পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। হিন্দুমহাসভার তরফে দাবি করা হয়েছে, সংস্থার পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে। তবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই প্রতিবাদ কোম্পানির কর্মীদের বিরুদ্ধে নয়, বরং সংস্থার নীতির বিরুদ্ধেই। কর্মীদের ধর্মীয় অধিকারের সুরক্ষার দাবিতেই এই কর্মসূচি বলে দাবি করেন নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে অনামিকা মণ্ডল, শ্রীমন্ত পালিত, প্রিয়োব্রত মুখার্জি, সোমা দে মণ্ডল, সুতপা দাস, মনোজ চ্যাটার্জী ও দেবনারায়ণ ঘোষসহ একাধিক রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
राजनीति
কলকাতাতেও লেন্সকার্ট-বিরোধী বিক্ষোভ, হিন্দুমহাসভার অভিনব প্রতিবাদ কর্মসূচি
নির্ভীক বাংলা,কলকাতা: প্রথম দফার নির্বাচনে ভোটগ্রহণের দিনেই কলকাতায় অখিলভারত হিন্দুমহাসভা-র উদ্যোগে চশমা প্রস্তুতকারী সংস্থা লেন্সকার্ট-এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হল। সংস্...

निर्भिक बंगाली, कोलकाता: कोलकाता में चुनाव के पहले चरण के मतदान के दिन, अखिल भारतीय हिंदू महासभा द्वारा पहल की गई चश्मा निर्माता लेंसकार्ट।|निर्भीक बांग्ला फोटो
