Nirbhik Bangla
राजनीति

নতুন ভূমিকায় কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে বৃহস্পতিবার একেবারে নতুন ভূমিকায় দেখা গেল কলকাতা হাইকোর্ট চত্বরে। সাদা শাড়ির ওপর কালো কোর্ট পরে আইনজীবীর পোশাকে আদালতে হাজি...

Abdul Haque
Abdul Haque
24 जुलाई 2026 को 07:36 pm बजे
WhatsApp
নতুন ভূমিকায় কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
कोलकाता: राज्य की पूर्व मुख्यमंत्री ममता बनर्जी गुरुवार को कलकत्ता हाई कोर्ट में बिल्कुल नई भूमिका में नजर आईं. वह सफेद साड़ी में हैं|निर्भीक बांग्ला फोटो

কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে বৃহস্পতিবার একেবারে নতুন ভূমিকায় দেখা গেল কলকাতা হাইকোর্ট চত্বরে। সাদা শাড়ির ওপর কালো কোর্ট পরে আইনজীবীর পোশাকে আদালতে হাজির হন তিনি। ভোটের ফল ঘোষণার পরই তিনি জানিয়েছিলেন, সাধারণ মানুষের এবং নিজের দলের ঘরছাড়া কর্মী-সমর্থকদের পাশে দাঁড়াতে আইনি লড়াইয়েও সক্রিয় ভূমিকা নেবেন। আর এদিন সেই ঘোষণারই বাস্তব প্রতিফলন দেখা গেল। সকালেই হাইকোর্টে পৌঁছে দলীয় কর্মীদের বিভিন্ন মামলার খোঁজখবর নেন তিনি। আদালত চত্বরে তাঁর উপস্থিতিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন, প্রতিবাদ এবং রাস্তায় নেমে লড়াই করার রাজনীতির জন্য পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার সেই পরিচিত লড়াকু মেজাজেই দেখা যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, ক্ষমতার পালাবদলের পর বিরোধী রাজনীতিতে আরও সক্রিয় হতে চাইছেন তিনি। সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলন থেকে শুরু করে রাজ্যের একাধিক ইস্যুতে রাস্তায় নেমে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আদালতের মঞ্চকেও তিনি রাজনৈতিক ও আইনি লড়াইয়ের অন্যতম ক্ষেত্র হিসেবে বেছে নিচ্ছেন বলে মনে করা হচ্ছে। ৭১ বছর বয়সেও তাঁর এই সক্রিয়তা রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। শাসক থেকে বিরোধীর ভূমিকায় ফেরার পর নতুন অধ্যায়ে কতটা প্রভাব ফেলতে পারেন তিনি, এখন সেদিকেই নজর রাজ্য রাজনীতির।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
নতুন ভূমিকায় কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় | Nirbhik Bangla | নির্ভীক বাংলা