Nirbhik Bangla
प्रौद्योगिकी

কলকাতা হাই কোর্ট-সহ রাজ্যের সাত আদালতে বোমা উড়িয়ে দেওয়ার হুমকি, ই-মেলে চাঞ্চল্য – জারি হাই অ্যালার্ট

নির্ভীক বাংলা: রাজ্যের বিচারব্যবস্থাকে লক্ষ্য করে বড়সড় হুমকি। কলকাতা হাই কোর্ট-সহ পশ্চিমবঙ্গের সাতটি আদালতকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ই-মেল পাঠানো হয়েছে। হুমকি বার্...

Abdul Haque
Abdul Haque
20 जून 2026 को 11:36 pm बजे
WhatsApp
কলকাতা হাই কোর্ট-সহ রাজ্যের সাত আদালতে বোমা উড়িয়ে দেওয়ার হুমকি, ই-মেলে চাঞ্চল্য – জারি হাই অ্যালার্ট
निडर बंगाली: राज्य की न्यायपालिका को निशाना बनाने वाला एक बड़ा खतरा। एक ई-एम ने कलकत्ता उच्च न्यायालय सहित पश्चिम बंगाल की सात अदालतों को उड़ाने की धमकी दी|निर्भीक बांग्ला फोटो
নির্ভীক বাংলা: রাজ্যের বিচারব্যবস্থাকে লক্ষ্য করে বড়সড় হুমকি। কলকাতা হাই কোর্ট-সহ পশ্চিমবঙ্গের সাতটি আদালতকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ই-মেল পাঠানো হয়েছে। হুমকি বার্তা পাওয়ার পরই সংশ্লিষ্ট আদালত চত্বরে চরম চাঞ্চল্য ছড়ায় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কলকাতা-র পাশাপাশি আসানসোল, দুর্গাপুর, বহরমপুর, সিউড়ি, রামপুরহাট এবং আলিপুর আদালতেও একই ধরনের হুমকি ই-মেল পৌঁছেছে বলে জানা গেছে। ঘটনার জেরে পাঁচটি জেলাজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আসানসোল জেলা বিচারক দেবপ্রসাদ নাথ জানান, সকাল প্রায় ১১টা ৩০ মিনিট নাগাদ তাঁর কাছে একটি ই-মেল আসে, যেখানে দুপুর ১টার সময় আদালত চত্বরে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই সমস্ত বিচারিক কাজ স্থগিত করে আদালত চত্বর খালি করার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি জানানো হয় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী আদালত চত্বর ঘিরে ফেলে। সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড মোতায়েন করে আদালতের প্রতিটি কক্ষ ও বিচারকদের চেম্বারে তল্লাশি চালানো হচ্ছে। হুমকি ই-মেলে আদালত কক্ষ ও বিচারকের চেম্বারে বিস্ফোরক রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে। সূত্রের খবর, ই-মেলটি বাংলা ভাষায় পাঠানো হয়েছে। ইতিমধ্যে সাইবার সেল ই-মেলের উৎস ও প্রযুক্তিগত তথ্য খতিয়ে দেখা শুরু করেছে। এখনও পর্যন্ত কোনও আদালত চত্বর থেকে বিস্ফোরক উদ্ধার হওয়ার সরকারি নিশ্চিতকরণ মেলেনি। প্রশাসনের পক্ষ থেকে গুজবে কান না দেওয়ার এবং শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

फोटो गैलरी

3 तस्वीरें
Gallery image 1
Gallery image 2
Gallery image 3
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কলকাতা হাই কোর্ট-সহ রাজ্যের সাত আদালতে বোমা উড়িয়ে দেওয়ার হুমকি, ই-মেলে চাঞ্চল্য – জারি হাই অ্যালার্ট | Nirbhik Bangla | নির্ভীক বাংলা