Nirbhik Bangla
राज्य

বাংলার ভাষা বলার কারণে অন্ধপ্রদেশে বাংলার পরিযায়ী শ্রমিক মগরাহাট এর মনজুর আলমকে নির্মম ভাবে হত্যা

* *বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-* মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত এক বাঙালি পরিযায়ী শ্রমিক অন্ধপ্রদেশে বাংলা ভাষায় কথা বলার জন্য নির্মম ভাবে নির্যাতনের ঘটনায় প্রাণ হারান...

Abdul Haque
Abdul Haque
22 मई 2026 को 05:36 pm बजे
WhatsApp
বাংলার ভাষা বলার কারণে অন্ধপ্রদেশে বাংলার পরিযায়ী শ্রমিক মগরাহাট এর মনজুর আলমকে নির্মম ভাবে হত্যা
* *बैजिद मंडल दक्षिण चौबीस परगना:-* मगराहाट पश्चिम निर्वाचन क्षेत्र से संबंधित एक बंगाली प्रवासी कार्यकर्ता आंध्र प्रदेश में बंगाली भाषा बोलने में असमर्थ है।|निर्भीक बांग्ला फोटो

*

*বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-* মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত এক বাঙালি পরিযায়ী শ্রমিক অন্ধপ্রদেশে বাংলা ভাষায় কথা বলার জন্য নির্মম ভাবে নির্যাতনের ঘটনায় প্রাণ হারান মগরাহাট পশ্চিমের মনজুর আলম। তার নিথর দেহ নিজ বাড়ি তে পোঁছাতে তড়িঘড়ি ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ মতো তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে দেখা করতে যান সাংসদের প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার,জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা,মগরাহাট পশ্চিম বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ, মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, মগরাহাট পশ্চিম ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ তৌফিক আহমেদ, মগরাহাট পশ্চিম ব্লক তৃনমূলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা সহ ব্লকের সকল নেতৃত্ব বৃন্দ প্রমুখ। পর্যবেক্ষক সামিম আহমেদ জানান,মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত এক বাঙালি পরিযায়ী শ্রমিক শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে অন্ধ্রপ্রদেশে বিজেপি গুণ্ডাদের নির্মম হামলায় প্রাণ হারিয়েছেন। এই নৃশংস ও অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানাই। এই শোকের মুহূর্তে নিহত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর পক্ষ থেকে পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং আর্থিক অনুদান প্রদান করা হয়। তিনি আরো বলেন, ভাষা ও পরিচয়ের কারণে কাউকে হত্যা,এটা সভ্য সমাজে কখনও গ্রহণযোগ্য নয়। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। স্থানীয় সাংসদ বাপি হালদার ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত উপযুক্ত কঠোর ব্যবস্থা নেওয়া হয় সেটাও তিনি জানান। উপস্তিত সাংসদের প্রতিনিধিরা শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে যান।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বাংলার ভাষা বলার কারণে অন্ধপ্রদেশে বাংলার পরিযায়ী শ্রমিক মগরাহাট এর মনজুর আলমকে নির্মম ভাবে হত্যা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা