Nirbhik Bangla
जीवन शैली

দু’দিনের বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি

, অমর দেব পাসওয়ান দুর্গাপুর (পশ্চিমবঙ্গ): দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে দুর্গাপুরে বিজেপির কমল মেলার উদ্বোধন করলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আসানসোল–দুর্গাপুরের চিত্রালয...

Abdul Haque
Abdul Haque
27 मई 2026 को 03:36 am बजे
WhatsApp
দু’দিনের বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি
, अमर देव पासवान दुर्गापुर (पश्चिम बंगाल): पश्चिम बंगाल के दो दिवसीय दौरे पर आए पार्टी के अखिल भारतीय अध्यक्ष नितिन नवीन ने दुर्गापुर में भाजपा मुख्यालय का दौरा किया।|निर्भीक बांग्ला फोटो

, অমর দেব পাসওয়ান দুর্গাপুর (পশ্চিমবঙ্গ): দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে দুর্গাপুরে বিজেপির কমল মেলার উদ্বোধন করলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আসানসোল–দুর্গাপুরের চিত্রালয় ময়দানে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই মেলায় উপস্থিত হয়ে তিনি মেলার ভিতরে নির্মিত রাম মন্দিরে প্রতিষ্ঠিত ভারত মাতার প্রতিমায় পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। কমল মেলায় বাংলার গৌরবময় ইতিহাস ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। মাতঙ্গিনী হাজরা, কমলা দাসগুপ্ত, গীতা দত্ত, কল্পনা দত্ত, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, কিশোর কুমার, উত্তম কুমার ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে মেলায় বিশেষ সম্মান দেওয়া হয়েছে। সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে নীতিন নবীন বলেন, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য শুধু রাজ্যের নয়, সমগ্র দেশের সম্পদ। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গঠনে বাংলার যুবসমাজ ও নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে দুর্গা ও কালী আরাধনার ঐতিহ্যই বাংলার পরিচয়, যা গোটা দেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিজেপি কর্মীদের উদ্দেশে তিনি বাংলার শিল্প, সংস্কৃতি ও ধর্মীয় পরম্পরাকে সামনে রেখে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানান। পাশাপাশি সম্প্রতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, এই দুঃসময়ে বিজেপি পরিবার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ দলের একাধিক শীর্ষ নেতা। তাঁরা রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও উন্নয়ন ব্যবস্থার বর্তমান অবস্থার সমালোচনা করেন এবং কেন্দ্রের মোদি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন। রাজনৈতিক মহলে নীতিন নবীনের প্রথম বঙ্গ সফরকে ঘিরে বিশেষ আলোচনা শুরু হয়েছে। রাঢ় বাংলা অঞ্চল থেকে তাঁর সফর শুরুকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঝাড়খণ্ড সীমান্তঘেঁষা এই অঞ্চলে হিন্দিভাষী ভোটারের প্রভাব উল্লেখযোগ্য। আসানসোল ও দুর্গাপুরের মোট ন’টি বিধানসভা আসনে এই ভোটব্যাঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণেই রাঢ় বাংলার মাটি থেকেই বিজেপি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা—যা তৃণমূল কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां