जीवन शैली
आशा कार्यकर्ता की मौत के बाद अमरकानन ग्रामीण अस्पताल में तनाव, काम के अतिरिक्त दबाव के आरोप में विरोध
निर्भीक बांग्ला, बांकुड़ा: एक आशा कार्यकर्ता की मौत के केंद्र में बांकुड़ा के अमरकानन ग्रामीण अस्पताल में तीव्र तनाव फैल गया। अतिरिक्त कार्यभार के कारण ही उस आशा कार्यकर्ता की मौत हुई है, ऐसा आरोप है कि...

निर्भीक बांग्ला, बांकुड़ा: एक आशा कार्यकर्ता की मौत के केंद्र में बांकुड़ा के अमरकानन ग्रामीण अस्पताल में तीव्र तनाव फैल — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो
নির্ভীক বাংলা,বাঁকুড়া: এক আশা কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বাঁকুড়ার অমরকানন গ্রামীণ হাসপাতালে। অতিরিক্ত কাজের চাপের জেরেই ওই আশা কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে মৃতদেহ হাসপাতাল থেকে বের করতে বাধা দেন এলাকার কয়েকশো আশা কর্মী। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরে বিক্ষোভকারীদের সরিয়ে মৃতদেহটি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপীনাথপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত আশা কর্মী রূম্পা মণ্ডল বুধবার সকালে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ, তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এলাকার মা ও শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবার পাশাপাশি সম্প্রতি আশা কর্মীদের আয়ুষ্মান যোজনার ই-কেওয়াইসি সংক্রান্ত কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। বিক্ষোভকারী আশা কর্মীদের অভিযোগ, অতিরিক্ত কাজের প্রবল চাপের কারণেই রূম্পা মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। তাঁরা অবিলম্বে আশা কর্মীদের আয়ুষ্মান যোজনার ই-কেওয়াইসি সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার কয়েকশো আশা কর্মী অমরকানন গ্রামীণ হাসপাতালে জড়ো হন। মৃতদেহবাহী গাড়ি আটকে রেখে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ মৃতদেহবাহী গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে মৃতদেহটি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।
তবে মৃতদেহ সরিয়ে নেওয়ার পরেও বিক্ষোভ থামেনি। ঘটনার উপযুক্ত বিচার ও দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজ না করার হুঁশিয়ারি দিয়ে বিএমওএইচের দফতরের সামনে বিক্ষোভ শুরু করেন আশা কর্মীরা।
পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বাঁকুড়ার জেলাশাসক, মহকুমাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বড়জোড়ার বিধায়ক। প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে অমরকানন গ্রামীণ হাসপাতাল চত্বরে দীর্ঘক্ষণ উত্তেজনা বজায় থাকে।
फोटो गैलरी
1 तस्वीरें
