Nirbhik Bangla
जीवन शैली

খান্দরা (উখরা) গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে বিধায়ক পার্থ ঘোষ

নির্ভীক বাংলা,উখরা, ৩ জুন: খান্দরা (উখরা) গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন রাণীগঞ্জ বিধানসভার বিধায়ক পার্থ ঘোষ। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং স্বাস্থ্য ...

Abdul Haque
Abdul Haque
2 अगस्त 2026 को 03:36 am बजे
WhatsApp
খান্দরা (উখরা) গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে বিধায়ক পার্থ ঘোষ
Nirbhik Bengali, Ukhra, June 3: Member of Raniganj Assembly visited Khandara (Ukhra) Rural Hospital. यात्रा के दौरान उन्होंने विभिन्न अस्पतालों का दौरा किया|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,উখরা, ৩ জুন: খান্দরা (উখরা) গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন রাণীগঞ্জ বিধানসভার বিধায়ক পার্থ ঘোষ। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং স্বাস্থ্য পরিষেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। রোগীদের চিকিৎসা, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি-সহ বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন তিনি। বিধায়ক হাসপাতালের পরিকাঠামো এবং সাধারণ মানুষের জন্য প্রদত্ত স্বাস্থ্য পরিষেবার মান নিয়েও আলোচনা করেন। পাশাপাশি রোগী ও তাঁদের পরিজনদের সুবিধা-অসুবিধার বিষয়েও অবগত হন। স্থানীয় বাসিন্দাদের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে হাসপাতালের পরিষেবা আরও কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন বিধায়ক পার্থ ঘোষ। হাসপাতাল কর্তৃপক্ষও বিভিন্ন বিষয় তাঁর নজরে আনেন বলে জানা গেছে। এই পরিদর্শনকে কেন্দ্র করে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার উন্নয়ন নিয়ে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
খান্দরা (উখরা) গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে বিধায়ক পার্থ ঘোষ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা