Nirbhik Bangla
जीवन शैली

হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

মুর্শিদাবাদ: চিকিৎসার গাফিলতির অভিযোগে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের নবগ্রামে। মৃতার পরিবারের দাবি, চিকিৎসক না থাকা এবং নার্সদের দুর্ব্যবহারের জেরেই মৃত্যু হয়েছে ২৬ বছরের এক মহিলার...

Abdul Haque
Abdul Haque
23 जून 2026 को 05:36 am बजे
WhatsApp
হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য
मुर्शिदावाद: चंचल्या चप्पल मुर्शिदावाद के नवग्राम में उधान गाफिलगीर की है। पारिवारिक मांगों, डॉक्टरों की कमी और नर्सों के दुर्व्यवहार के कारण 26 साल की हो गई|निर्भीक बांग्ला फोटो

মুর্শিদাবাদ: চিকিৎসার গাফিলতির অভিযোগে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের নবগ্রামে। মৃতার পরিবারের দাবি, চিকিৎসক না থাকা এবং নার্সদের দুর্ব্যবহারের জেরেই মৃত্যু হয়েছে ২৬ বছরের এক মহিলার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবগ্রামের গুড়া পাসলা অঞ্চলের নতুনগ্রামের বাসিন্দা সেরিনা বিবি নামে ওই মহিলা গতকাল বমি ও মাথাব্যথার সমস্যা নিয়ে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র-এ ভর্তি হন। পরিবারের অভিযোগ, রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলেও হাসপাতালে কোনও চিকিৎসক উপস্থিত ছিলেন না। পাশাপাশি কর্তব্যরত নার্সদের বিরুদ্ধেও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন তাঁরা। যথাযথ চিকিৎসা না পাওয়ার ফলেই মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়রা। চিকিৎসকদের শাস্তি ও বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানা-র বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য | Nirbhik Bangla | নির্ভীক বাংলা