Nirbhik Bangla
जीवन शैली

কুলটির উন্নয়নে কড়া বার্তা বিধায়ক অজয় পোদ্দারের, জল-রাস্তা-স্বাস্থ্য পরিষেবায় জোর

নির্ভীক বাংলা,কুলটি : নাগরিক পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে আরও সক্রিয় ভূমিকা নিতে প্রশাসনিক কর্মীদের কড়া বার্তা দিলেন কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার। মঙ্গলবার বিভিন্ন উন্নয়নমূলক...

Abdul Haque
Abdul Haque
29 जुलाई 2026 को 03:36 pm बजे
WhatsApp
কুলটির উন্নয়নে কড়া বার্তা বিধায়ক অজয় পোদ্দারের, জল-রাস্তা-স্বাস্থ্য পরিষেবায় জোর
निर्भिक बंगाली, कुल्टी: कुल्टी विधायक डॉ. अजय पोद्दार ने प्रशासनिक कर्मचारियों से नागरिक सेवाओं और बुनियादी ढांचे में सुधार में अधिक सक्रिय भूमिका निभाने का आग्रह किया।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,কুলটি : নাগরিক পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে আরও সক্রিয় ভূমিকা নিতে প্রশাসনিক কর্মীদের কড়া বার্তা দিলেন কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার। মঙ্গলবার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরিষেবা খতিয়ে দেখে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তিনি। সবচেয়ে আগে পানীয় জল সরবরাহ ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক। তিনি স্পষ্ট জানান, নির্দিষ্ট সময়ে এবং পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে পরিষেবায় কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। এর পাশাপাশি বরাকর থেকে ডিসেরগড় পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কারের নির্দেশ দেন তিনি। বেগুনিয়া মোড় থেকে বরাকর স্টেশন পর্যন্ত রাস্তার উন্নয়ন নিয়েও গুরুত্ব আরোপ করেন বিধায়ক। কুমারডিহা এলাকায় রায় পরিবারগুলির ১২ বিঘা জমিতে বাউন্ডারি প্রাচীর নির্মাণের বিষয়টিও আলোচনায় উঠে আসে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তিনটি হাইমাস্ট লাইট বসানো এবং তিনটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার ওপরও জোর দেন ডাঃ পোদ্দার। বিধায়কের দাবি, পরিকল্পিত উন্নয়ন ও পরিষেবা ব্যবস্থার উন্নতির মাধ্যমেই কুলটি শহরকে আরও আধুনিক ও বাসযোগ্য করে তোলা হবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কুলটির উন্নয়নে কড়া বার্তা বিধায়ক অজয় পোদ্দারের, জল-রাস্তা-স্বাস্থ্য পরিষেবায় জোর | Nirbhik Bangla | নির্ভীক বাংলা