Nirbhik Bangla
राजनीति

প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী! উত্তেজনা বাঁকোলায়

নির্ভীক বাংলা,পশ্চিম বর্ধমান, ৫ জুন: পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের বাঁকোলা এলাকায় শুক্রবার একটি চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, পাণ্ডবেশ্বরের প...

Abdul Haque
Abdul Haque
2 अगस्त 2026 को 07:36 pm बजे
WhatsApp
প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী! উত্তেজনা বাঁকোলায়
निर्भीक बंगाली, पश्चिम बंगाल, 5 जून: पश्चिम बंगाल के अंडाला जिले के कंकोला इलाके में शुक्रवार को एक दुखद घटना ने काफी तनाव पैदा कर दिया है। शिकायत|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,পশ্চিম বর্ধমান, ৫ জুন: পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের বাঁকোলা এলাকায় শুক্রবার একটি চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক Narendranath Chakraborty-এর বাসভবন সংলগ্ন একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। স্থানীয় বিক্ষুব্ধ বাসিন্দা, বিজেপি কর্মী-সমর্থক ও নেতৃত্বের উপস্থিতিতে ওই গোডাউনের তালা খুলে ভিতরে প্রবেশ করা হলে সেখানে প্রচুর পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী মজুত অবস্থায় দেখতে পাওয়া যায় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, গোডাউনের ভিতরে গরিব মানুষের জন্য বরাদ্দ শাড়ি, বিভিন্ন ধরনের পোশাক, মশারি এবং সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম উদ্ধার হয়েছে। এছাড়াও গোডাউনের একটি ঘর থেকে বিপুল পরিমাণ কন্ডোমের প্যাকেট উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্ত সরকারি সামগ্রী সেখানে মজুত করে রাখা হতো এবং পরবর্তীতে অন্যত্র পাচার করা হতো। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা বৃদ্ধি পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং উদ্ধার হওয়া সামগ্রীর উৎস ও ব্যবহার সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিজেপির পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত প্রাক্তন বিধায়ক বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের তদন্তের পরই অভিযোগের সত্যতা এবং উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃত উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য সামনে আসবে বলে প্রশাসনিক সূত্রের দাবি।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী! উত্তেজনা বাঁকোলায় | Nirbhik Bangla | নির্ভীক বাংলা