Nirbhik Bangla
राज्य

আজ থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, খুশি যাত্রীরা

নির্ভীক বাংলা,দুর্গাপুর, ১ জুন: রাজ্য সরকারের উদ্যোগে সোমবার থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হয়েছে। ১ জুন থেকেই রাজ্যজুড়ে এই নতুন ব্যবস্থা কার্যকর...

Abdul Haque
Abdul Haque
31 जुलाई 2026 को 01:36 pm बजे
WhatsApp
আজ থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, খুশি যাত্রীরা
निर्भिक बंगाली, दुर्गापुर, 1 जून: राज्य सरकार की पहल के तहत सरकारी बसों में महिलाओं के लिए मुफ्त यात्रा सेवा सोमवार से शुरू हो गई है। 1 जून से|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দুর্গাপুর, ১ জুন: রাজ্য সরকারের উদ্যোগে সোমবার থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হয়েছে। ১ জুন থেকেই রাজ্যজুড়ে এই নতুন ব্যবস্থা কার্যকর হওয়ায় সরকারি বাসে ভ্রমণের জন্য মহিলা যাত্রীদের আর কোনো ভাড়া দিতে হচ্ছে না। পরিবহন দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, সরকার স্বীকৃত যে কোনো বৈধ পরিচয়পত্র প্রদর্শন করলেই মহিলা যাত্রীরা এই সুবিধা পাচ্ছেন। পরিচয়পত্র যাচাই করে বাসের কন্ডাক্টররা তাঁদের হাতে ‘জিরো ভ্যালু টিকিট’ তুলে দিচ্ছেন। নতুন পরিষেবা চালু হওয়ায় মহিলা যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তাঁদের বক্তব্য, প্রতিদিন কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য কাজে যাতায়াতের ক্ষেত্রে এই উদ্যোগ আর্থিক সাশ্রয়ের পাশাপাশি অনেকটাই স্বস্তি এনে দেবে। এ প্রসঙ্গে বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, রাজ্য সরকারের এই পদক্ষেপ মহিলাদের যাতায়াতকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলবে। পরিষেবাটি যাতে নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে বিষয়ে প্রশাসন এবং পরিবহন কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। সোমবার সকাল থেকেই দুর্গাপুর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলা যাত্রীরা এই নতুন পরিষেবার সুবিধা গ্রহণ করতে শুরু করেছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে এই উদ্যোগকে ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আজ থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, খুশি যাত্রীরা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা