Nirbhik Bangla
राज्य

বেসরকারি অ্যাপের বিরুদ্ধে ক্ষোভ, ‘যাত্রী সাথী’-তেই ভরসা বাইক ট্যাক্সি চালকদের

শ্যাম দাস নির্ভীক বাংলা, দূর্গাপুর: ভাড়া কাঠামো নিয়ে অসন্তোষ, অতিরিক্ত কমিশন কাটা এবং বীমা-সহ ন্যূনতম সুবিধার অভাবের অভিযোগ তুলে মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে ধর্মঘটে সামিল হয়েছেন বা...

Abdul Haque
Abdul Haque
11 जून 2026 को 05:36 am बजे
WhatsApp
বেসরকারি অ্যাপের বিরুদ্ধে ক্ষোভ, ‘যাত্রী সাথী’-তেই ভরসা বাইক ট্যাক্সি চালকদের
श्याम दास निर्भीक बांग्ला, दुर्गापुर: मंगलवार को किराया संरचना, अत्यधिक कमीशन कटौती और बीमा सहित न्यूनतम सुविधाओं की कमी पर असंतोष का हवाला दिया गया|निर्भीक बांग्ला फोटो

শ্যাম দাস নির্ভীক বাংলা, দূর্গাপুর: ভাড়া কাঠামো নিয়ে অসন্তোষ, অতিরিক্ত কমিশন কাটা এবং বীমা-সহ ন্যূনতম সুবিধার অভাবের অভিযোগ তুলে মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে ধর্মঘটে সামিল হয়েছেন বাইক ট্যাক্সি চালকরা। দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় বুধবার দুপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন চালকরা। তাঁদের দাবি, জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণের খরচ ক্রমশ বাড়লেও আয় তুলনামূলকভাবে কমে যাচ্ছে। বেসরকারি অ্যাপ সংস্থাগুলি ভাড়ার বড় অংশ কমিশন হিসেবে কেটে নিচ্ছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। চালকদের একাংশের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের ‘যাত্রী সাথী’ পরিষেবাই তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। তাঁদের দাবি, এই প্ল্যাটফর্মে কমিশন কম এবং আয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বেশি। সেই কারণেই বহু চালক বেসরকারি অ্যাপ ছেড়ে ‘যাত্রী সাথী’-তে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। চালকদের তরফে দাবি, ভাড়া কাঠামো পুনর্বিবেচনা, কমিশন কমানো এবং বীমা-সহ প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেছেন তাঁরা।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বেসরকারি অ্যাপের বিরুদ্ধে ক্ষোভ, ‘যাত্রী সাথী’-তেই ভরসা বাইক ট্যাক্সি চালকদের | Nirbhik Bangla | নির্ভীক বাংলা