Nirbhik Bangla
जीवन शैली

ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে উপস্থিতি রেজিস্টার ও বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে বেসরকারি সংস্থার দুই আধিকারিক

নির্ভীক বাংলা,ইসলামপুর, নিজস্ব সংবাদদাতা: ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত হাউসকিপিং ও নিরাপত্তাকর্মীদের উপস্থিতি এবং বেতন সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে হাসপাতাল...

Abdul Haque
Abdul Haque
4 अगस्त 2026 को 01:36 pm बजे
WhatsApp
ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে উপস্থিতি রেজিস্টার ও বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে বেসরকারি সংস্থার দুই আধিকারিক
निर्भीक बांग्ला, इस्लामपुर, निज संवाददाता: इस्लामपुर सुपर स्पेशियलिटी अस्पताल में कार्यरत हाउसकीपिंग और सुरक्षा कर्मचारियों की उपस्थिति और वेतन|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,ইসলামপুর, নিজস্ব সংবাদদাতা: ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত হাউসকিপিং ও নিরাপত্তাকর্মীদের উপস্থিতি এবং বেতন সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে হাসপাতালের পরিষেবা পরিচালনাকারী একটি বেসরকারি সংস্থার সুপারভাইজার ও ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরেই উপস্থিতির হিসাব সংরক্ষণের ক্ষেত্রে দুটি পৃথক রেজিস্টার ব্যবহার করা হচ্ছে। একটি রেজিস্টারে কর্মীদের স্বাক্ষর নেওয়া হলেও, অন্য একটি মূল উপস্থিতি রেজিস্টারে তথ্য পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ। কর্মীদের বক্তব্য, ওই রেজিস্টারে লাল কালি এবং হোয়াইটনার ব্যবহার করে উপস্থিতির তথ্য সংশোধন বা বদল করা হয়েছে। অভিযোগের সমর্থনে কিছু ভিডিও প্রমাণও রয়েছে বলে দাবি করেছেন তাঁরা। কর্মীদের আরও অভিযোগ, উপস্থিতি সংক্রান্ত এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হয় এবং ভয়ভীতি দেখানো হয়। তাঁদের একাংশের দাবি, নিয়মিত ডিউটি করার পরও প্রতি মাসে বেতন প্রদানের সময় বিভিন্ন কারণ দেখিয়ে অর্থ কেটে নেওয়া হচ্ছে। সূত্রের খবর, বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে সংশ্লিষ্ট সুপারভাইজার ও ফ্যাসিলিটি ম্যানেজার প্রথমে সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তবে উপস্থিতি রেজিস্টার সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তাঁদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়েছে বলে অভিযোগকারীদের দাবি। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযোগের সত্যতা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের পরিষেবা ব্যবস্থাপনা, কর্মীদের অধিকার এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে স্বাস্থ্য মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां