Nirbhik Bangla
राजनीति

কুলটি নিউ কলোনিতে বিজেপি এসসি মোর্চার বিশেষ সভা, ২০২৬-এ বিজেপি সরকার গঠনের ডাক

নির্ভীক বাংলা,কুলটি: আসানসোল পৌর নিগমের ৬২ নম্বর ওয়ার্ডের কুলটি নিউ কলোনিতে বিজেপি এসসি মোর্চার উদ্যোগে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। কুলটি নিউ কলোনির একটি বেসরকারি ভবনে আয়োজিত এই...

Abdul Haque
Abdul Haque
3 जून 2026 को 07:36 pm बजे
WhatsApp
কুলটি নিউ কলোনিতে বিজেপি এসসি মোর্চার বিশেষ সভা, ২০২৬-এ বিজেপি সরকার গঠনের ডাক
निडर बंगाली, कुल्टी: भाजपा एससी मुर्दाघर पहल के हिस्से के रूप में, आसनसोल नगर निगम के वार्ड नंबर 62, कुल्टी न्यू कॉलोनी में एक विशेष अंतिम संस्कार किया गया।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,কুলটি: আসানসোল পৌর নিগমের ৬২ নম্বর ওয়ার্ডের কুলটি নিউ কলোনিতে বিজেপি এসসি মোর্চার উদ্যোগে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। কুলটি নিউ কলোনির একটি বেসরকারি ভবনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক ডঃ অজয় কুমার পোদ্দার। সভায় আরও উপস্থিত ছিলেন আসানসোল জেলা বিজেপির সহ-মিডিয়া ইনচার্জ ও মণ্ডল সহ-সভাপতি শ্রী টিঙ্কু ভার্মা, কুলটি বিধানসভার আহ্বায়ক সোমনাথ মাঝি, মণ্ডল সভাপতি সুনীল ভাড়, জেলা এসসি মোর্চার সভাপতি প্রদীপ বাবদি সহ বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকরা। এই সভা সফল করতে বিজেপি এসসি মোর্চা মণ্ডল ৪-এর সভাপতি ভীম হাদি বিশেষ ভূমিকা পালন করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন মণ্ডল ৪-এর সাধারণ সম্পাদক শ্রী কাজল দাস, মণ্ডল সহ-সভাপতি শ্রী উত্তম মণ্ডল, শ্রী বাগদি ও অন্যান্য দলীয় কর্মীরা। সভায় তফসিলি জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকার তফসিলি জাতি সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার তফসিলি জাতি ফ্রন্ট ও সম্প্রদায়ের উন্নয়নে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে বলে দাবি করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডঃ অজয় কুমার পোদ্দার বলেন, “বাংলাকে বাঁচাতে হলে ২০২৬ সালে রাজ্যে বিজেপি সরকার গঠন করা জরুরি।” আসানসোল জেলা বিজেপির সহ-মিডিয়া ইনচার্জ টিঙ্কু ভার্মা বলেন, “তফসিলি জাতি অধ্যুষিত এলাকাগুলিতে এখনও বাসস্থান, পানীয় জল ও শৌচাগারের মতো মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। বিজেপি ক্ষমতায় এলে এই সমস্যাগুলিকে অগ্রাধিকার দিয়ে সমাধান করা হবে।” সভায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কুলটি কেন্দ্র থেকে ডঃ অজয় কুমার পোদ্দারকে পুনরায় বিধায়ক হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তাদের মতে, এর মাধ্যমে কুলটি অঞ্চল ও তফসিলি জাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে নতুন গতি আসবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কুলটি নিউ কলোনিতে বিজেপি এসসি মোর্চার বিশেষ সভা, ২০২৬-এ বিজেপি সরকার গঠনের ডাক | Nirbhik Bangla | নির্ভীক বাংলা