Nirbhik Bangla
प्रौद्योगिकी

নির্বাচনী প্রচারে বিতর্কিত মন্তব্য, মুসলিম ভোটব্যাঙ্ক নিয়ে তোপ AIMIM নেতার

নির্ভীক বাংলা,আসানসোল, নিজস্ব সংবাদদাতা: পশ্চিম বর্ধমান জেলায় নির্বাচনী প্রচার ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই আবহেই এআইএমআইএম (AIMIM)-এর প্রচারে মুসলিম সম্প্রদায়কে কেন্দ্র...

Abdul Haque
Abdul Haque
16 जुलाई 2026 को 07:36 pm बजे
WhatsApp
নির্বাচনী প্রচারে বিতর্কিত মন্তব্য, মুসলিম ভোটব্যাঙ্ক নিয়ে তোপ AIMIM নেতার
निडर बंगाली, आसनसोल, निज संवाददाता: पश्चिम बंगाल में चुनाव प्रचार को लेकर सियासी तनाव बढ़ता जा रहा है. ऐसे में AIMIM का कैंपेन मोनो|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল, নিজস্ব সংবাদদাতা: পশ্চিম বর্ধমান জেলায় নির্বাচনী প্রচার ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই আবহেই এআইএমআইএম (AIMIM)-এর প্রচারে মুসলিম সম্প্রদায়কে কেন্দ্র করে করা এক মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার নির্ধারিত নির্বাচনী সভার অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন। পরবর্তীতে বুধবার দুপুরে রেলপাড় এলাকায় শর্তসাপেক্ষে সভার অনুমতি দেওয়া হয়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের নেতা ওয়াসুদ্দিন ওয়সি অভিযোগ করেন, বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দল দীর্ঘদিন ধরেই মুসলিম সম্প্রদায়ের মানুষকে শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে আসছে। তিনি দাবি করেন, ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায় না। মুসলিম সম্প্রদায়ের ন্যূনতম চাহিদাও পূরণ করা হয় না বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর বক্তব্য, এই পরিস্থিতিতে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার হতে হবে এবং এআইএমআইএম-কে শক্তিশালী করতে হবে। অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে সভার অনুমতি না দেওয়া ও পরে শর্তসাপেক্ষে অনুমতি দেওয়ার বিষয়টি নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে বিস্তারিত কোনও মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন পূর্ববর্তী সময়ে জেলার রাজনৈতিক পরিবেশ আরও তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছে রাজনৈতিক

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
নির্বাচনী প্রচারে বিতর্কিত মন্তব্য, মুসলিম ভোটব্যাঙ্ক নিয়ে তোপ AIMIM নেতার | Nirbhik Bangla | নির্ভীক বাংলা