Nirbhik Bangla
राजनीति

বারাবনিতে নির্বাচন ঘিরে কড়া নজরদারি, পুলিশের মাইকিং শুরু

নির্ভীক বাংলা, বরাবনি : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলার বারাবনি থানার পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রবিবার থেকে দোমোহানি বাজার সহ আশেপাশ...

Abdul Haque
Abdul Haque
18 जुलाई 2026 को 05:36 pm बजे
WhatsApp
বারাবনিতে নির্বাচন ঘিরে কড়া নজরদারি, পুলিশের মাইকিং শুরু
निडर बंगाली: आगामी विधानसभा चुनाव से पहले पश्चिम बंगाल जिले के बाराबनी थाने की सुरक्षा व्यवस्था मजबूत कर दी गई है. रविवार से दुम्हानी|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, বরাবনি : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলার বারাবনি থানার পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রবিবার থেকে দোমোহানি বাজার সহ আশেপাশের বিভিন্ন এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে মাইকিং করা শুরু হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে—কোনও বাইরের অচেনা ব্যক্তিকে বাড়িতে বা আশেপাশে আশ্রয় না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, আগামী ২০ এপ্রিল থেকে দুই চাকা ও চার চাকার যানবাহনের উপর বিশেষ নজরদারি চালাবে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এদিন এলাকার বাসিন্দাদের মধ্যে একটি করে প্রচারপত্রও বিতরণ করা হয়। ওই প্রচারপত্রে জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ফোন নম্বর দেওয়া রয়েছে। ভোট চলাকালীন কোনও সমস্যা বা সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত সেই নম্বরগুলিতে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। প্রশাসনের এই উদ্যোগে এলাকায় নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বারাবনিতে নির্বাচন ঘিরে কড়া নজরদারি, পুলিশের মাইকিং শুরু | Nirbhik Bangla | নির্ভীক বাংলা