Nirbhik Bangla
राजनीति

নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ, একসঙ্গে ১৩ জেলার পুলিশ সুপার রদবদল

কলকাতা: আসন্ন নির্বাচনকে সামনে রেখে বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিল ভারতের নির্বাচন কমিশন। একসঙ্গে ১৩ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। এই তালিকায় রয়েছে জঙ্গিপুর ও মুর্শ...

Abdul Haque
Abdul Haque
29 जून 2026 को 05:36 pm बजे
WhatsApp
নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ, একসঙ্গে ১৩ জেলার পুলিশ সুপার রদবদল
कोलकाता: भारत निर्वाचन आयोग ने आगामी चुनावों को ध्यान में रखते हुए बड़े प्रशासनिक फैसले लिये हैं. जिला पुलिस अधीक्षक (एसपी) के 13 पद एक साथ भरे गए हैं|निर्भीक बांग्ला फोटो

কলকাতা: আসন্ন নির্বাচনকে সামনে রেখে বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিল ভারতের নির্বাচন কমিশন। একসঙ্গে ১৩ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। এই তালিকায় রয়েছে জঙ্গিপুর ও মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপাররাও। নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতেই এই রদবদল বলে সূত্রের খবর। কমিশনের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট জেলাগুলিতে দ্রুত নতুন পুলিশ সুপারদের দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, ভোটের আগে এই ধরনের রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া, যার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সুষ্ঠু রাখা হয়। তবে এই রদবদলকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ, একসঙ্গে ১৩ জেলার পুলিশ সুপার রদবদল | Nirbhik Bangla | নির্ভীক বাংলা