Nirbhik Bangla
जीवन शैली

নির্বাচনের দুদিন আগে সমুদ্রগড়ে TMC-BJP সংঘর্ষ, আহত একাধিক

নির্ভীক বাংলা,সমুদ্রগড়, ২৭ এপ্রিল ২০২৬: ভোটের মাত্র দুদিন আগে পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড়ে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। সোমবার All India Trinamool Congress এবং Bharatiya Janata P...

Abdul Haque
Abdul Haque
22 जुलाई 2026 को 07:36 am बजे
WhatsApp
নির্বাচনের দুদিন আগে সমুদ্রগড়ে TMC-BJP সংঘর্ষ, আহত একাধিক
निर्भीक बंगाली, समुद्रगढ़, 27 अप्रैल 2026: चुनाव से ठीक दो दिन पहले पूर्वी वंदमान जिले के समुद्रगढ़ में राजनीतिक तनाव चरम पर पहुंच गया है। इसलिए|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,সমুদ্রগড়, ২৭ এপ্রিল ২০২৬: ভোটের মাত্র দুদিন আগে পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড়ে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। সোমবার All India Trinamool Congress এবং Bharatiya Janata Party কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক কর্মী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপির একটি মহামিছিল সমুদ্রগড়ের দিকে এগোচ্ছিল। অভিযোগ, নশরতপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে থেকে কিছু কর্মী মিছিল লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন এবং ইট-পাটকেল ছোড়েন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিজেপি কর্মীরা পাল্টা আক্রমণ চালায়। শুরু হয় দু’পক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি ও মারামারি। খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে তৃণমূলের অমল হালদার ও সানশা আলী শেখ আহত হন। অন্যদিকে বিজেপির কমল দাস ও সৌভিক পানও জখম হন। আহতদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তাদের কর্মীরা পার্টি অফিসে বসে ছিলেন, সেই সময় বিজেপি কর্মীরা অতর্কিতে হামলা চালায়। তাদের দাবি, অল্পসংখ্যক কর্মীর উপর বিপুল সংখ্যক বিজেপি সমর্থক চড়াও হয়। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ তুলেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
নির্বাচনের দুদিন আগে সমুদ্রগড়ে TMC-BJP সংঘর্ষ, আহত একাধিক | Nirbhik Bangla | নির্ভীক বাংলা