Nirbhik Bangla
राजनीति

বাঁকুড়ায় শিক্ষক নেতার উপর হামলা: গ্রেফতার না হলে নির্বাচনে অংশ না নেওয়ার হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

নির্ভীক বাংলা ,বাঁকুড়া: প্রাথমিক শিক্ষক নেতা Arindam Mondal-এর উপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করা না হলে আসন্ন বিধানসভা নির্বাচনে নির্বাচন কর্মী হিসেবে কাজ না করার হুঁশি...

Abdul Haque
Abdul Haque
16 जुलाई 2026 को 01:36 pm बजे
WhatsApp
বাঁকুড়ায় শিক্ষক নেতার উপর হামলা: গ্রেফতার না হলে নির্বাচনে অংশ না নেওয়ার হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের
निर्भीक बांग्ला, बांकुड़ा: प्राथमिक शिक्षक नेता अरिंदम मंडल पर हुए हमले के दोषियों को शीघ्र गिरफ्तार नहीं किया गया तो आगामी विधानसभा चुनाव|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা ,বাঁকুড়া: প্রাথমিক শিক্ষক নেতা Arindam Mondal-এর উপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করা না হলে আসন্ন বিধানসভা নির্বাচনে নির্বাচন কর্মী হিসেবে কাজ না করার হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। মঙ্গলবার বাঁকুড়ার তামলীবাঁধ এলাকায় সংগঠনের নেতা Bhaskar Ghosh-এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও সরকারি কর্মীদের অংশগ্রহণে একটি প্রতিবাদ মিছিল বের হয়। তামলীবাঁধ ময়দান থেকে শুরু হওয়া এই মিছিল মাচানতলা হয়ে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। সংগঠন সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল বাঁকুড়ার স্কুলডাঙ্গা এলাকায় বৈঠক সেরে ফেরার পথে আক্রান্ত হন অরিন্দম মন্ডল। অভিযোগ, তাঁকে নৃশংসভাবে মারধর করা হয়, যার ফলে তিনি গুরুতর জখম হন। এই ঘটনায় তৃণমূল নেতা Suraj Baks-এর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, অভিযুক্তরা শাসকদলের সঙ্গে যুক্ত থাকায় পুলিশ তাদের আড়াল করার চেষ্টা করছে। দ্রুত গ্রেফতার না হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ায় অংশ না নেওয়ার পথে হাঁটতে পারেন শিক্ষক ও সরকারি কর্মীরা বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, শিক্ষক মারধরের ঘটনায় রাজনীতির কোনও যোগ নেই।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বাঁকুড়ায় শিক্ষক নেতার উপর হামলা: গ্রেফতার না হলে নির্বাচনে অংশ না নেওয়ার হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের | Nirbhik Bangla | নির্ভীক বাংলা