Nirbhik Bangla
राजनीति

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখনও বাকি, কিন্তু তার আগেই জেলাজুড়ে তুঙ্গে রাজনৈতিক তৎপরতা

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল:। রবিবার কুলটি বিধানসভার নিয়ামতপুরে কর্মী সম্মেলন ও মিছিলের মাধ্যমে শক্তি প্রদর্শন করল All India Forward Bloc। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শুর...

Abdul Haque
Abdul Haque
24 जून 2026 को 07:36 am बजे
WhatsApp
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখনও বাকি, কিন্তু তার আগেই জেলাজুড়ে তুঙ্গে রাজনৈতিক তৎপরতা
निर्भय बंगाली श्याम दास सहजोले:। रविवार को ऑल इंडिया फॉरवर्ड ब्लॉक कुल्टी सभा ने नियामतपुर में कर्मचारी सम्मेलन व बैठक की.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল:। রবিবার কুলটি বিধানসভার নিয়ামতপুরে কর্মী সম্মেলন ও মিছিলের মাধ্যমে শক্তি প্রদর্শন করল All India Forward Bloc। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শুরু হয় কর্মসূচি, পরে সংগঠিত হয় মিছিল—যা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ে। নিয়ামতপুরের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে সকাল প্রায় ১১টা নাগাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা নেতৃত্বের উপস্থিতিতে কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সম্মেলনে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক ভবানী আচার্য্য, যুব লিগের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি সহিদ রাজা, কুলটি লোকাল কমিটির সেক্রেটারি অশোক মাঝি, জেলা চেয়ারম্যান অনিত মল্লিক-সহ অন্যান্য নেতৃত্ব। বক্তারা সংগঠনকে বুথভিত্তিকভাবে আরও শক্তিশালী করার ডাক দেন। পাশাপাশি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও সাধারণ মানুষের ইস্যুকে সামনে রেখে নির্বাচনী লড়াই গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। নির্বাচন ঘোষণার আগেই জেলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক কর্মসূচি ঘিরে যে তৎপরতা বাড়ছে, নিয়ামতপুরের এই কর্মী সম্মেলন তা আরও স্পষ্ট করে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখনও বাকি, কিন্তু তার আগেই জেলাজুড়ে তুঙ্গে রাজনৈতিক তৎপরতা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা