Nirbhik Bangla
राजनीति

আসন্ন বিধানসভা নির্বাচন: সব আসনে বাঙালি প্রার্থীর দাবিতে সরব বাংলা পক্ষ, শুরু রাজনৈতিক তরজা

আসানসোল: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিল বাংলা পক্ষ। তাদের দাবি, পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভা আসনে সব রাজনৈতিক দলের তরফে বাঙালি প্রার্থী দিতে হবে। বি...

Abdul Haque
Abdul Haque
21 जून 2026 को 11:36 am बजे
WhatsApp
আসন্ন বিধানসভা নির্বাচন: সব আসনে বাঙালি প্রার্থীর দাবিতে সরব বাংলা পক্ষ, শুরু রাজনৈতিক তরজা
आसनसोल: बांग्लादेशी पार्टियों ने आगामी विधानसभा चुनाव से पहले एक नया राजनीतिक विवाद खड़ा कर दिया है. उनका दावा है कि पश्चिम बंगाल के सभी विधानसभा क्षेत्रों में सभी राजनीतिक दल|निर्भीक बांग्ला फोटो

আসানসোল: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিল বাংলা পক্ষ। তাদের দাবি, পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভা আসনে সব রাজনৈতিক দলের তরফে বাঙালি প্রার্থী দিতে হবে। বিশেষ করে কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া, যা জামুরিয়া বিধানসভার অন্তর্গত—সেখানে বাঙালি প্রার্থী দেওয়ার দাবি জোরদার করেছে সংগঠনটি। বাংলা পক্ষের বক্তব্য, রাজ্যের প্রতিনিধিত্ব রাজ্যের ভাষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের হাতেই থাকা উচিত। এই দাবিকে সামনে রেখে বিভিন্ন এলাকায় পোস্টারও দিয়েছে তারা। উল্লেখ্য, আসানসোল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন Shatrughan Sinha, দুর্গাপুরে জয়ী হয়েছেন Kirti Azad। অপরদিকে গত বিধানসভা নির্বাচনে জামুরিয়া কেন্দ্র থেকে জয়ী হন হরে রাম সিং। বাংলা পক্ষের দাবি, এঁরা প্রত্যেকেই অ-বাঙালি, যা রাজ্যের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই ইস্যুতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “ভারত সর্বধর্ম ও সর্বভাষার সমন্বয়ের দেশ। এখানে কোনও ভাষাকে আলাদা করে দেখা উচিত নয়।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, বাংলা পক্ষ একপ্রকার তৃণমূলের ‘বি টিম’ হিসেবে কাজ করছে। অন্যদিকে আসানসোল পৌর নিগমের বোড়ো চেয়ারম্যান তথা তৃণমূল নেতা ডা. দেবাশীষ সরকার বলেন, “তৃণমূল উন্নয়নে বিশ্বাস করে, ভাষাভিত্তিক বিভাজনে নয়।” তবে বাংলা পক্ষ তাদের অবস্থানে অনড়। সংগঠনের জেলা সভাপতির বক্তব্য, রাজ্যের সমস্ত আসনে বাঙালি প্রার্থী দিতে হবে—এটাই তাদের স্পষ্ট দাবি। বাইট: বাংলা পক্ষ জেলা সভাপতি বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জী তৃণমূল ব্লক সহ-সভাপতি দেবাশীষ সরকার

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আসন্ন বিধানসভা নির্বাচন: সব আসনে বাঙালি প্রার্থীর দাবিতে সরব বাংলা পক্ষ, শুরু রাজনৈতিক তরজা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা