Nirbhik Bangla
राजनीति

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রকাশ্যে আসছে পদ্ম শিবিরের অন্তর্দ্বন্দ্ব

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রকাশ্যে আসছে পদ্ম শিবিরের অন্তর্দ্বন্দ্ব। আর সেই রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে এখন দুর্গাপুর। Bharatiya Janata Party-র দুর্গাপুর পশ্চ...

Abdul Haque
Abdul Haque
12 जून 2026 को 09:36 pm बजे
WhatsApp
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রকাশ্যে আসছে পদ্ম শিবিরের অন্তর্দ্বন্দ্ব
जैसे-जैसे विधानसभा चुनाव आगे बढ़ रहा है, पद्म शिशिर का अंदरूनी मामला सामने आ रहा है. और अब उस राजनीतिक तनाव के केंद्र में है दुर्गापुर. भारतीय जनता पार्ट|निर्भीक बांग्ला फोटो

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রকাশ্যে আসছে পদ্ম শিবিরের অন্তর্দ্বন্দ্ব। আর সেই রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে এখন দুর্গাপুর। Bharatiya Janata Party-র দুর্গাপুর পশ্চিমের বিধায়ক Laxman Ghorui-কে লক্ষ্য করে দলেরই জেলা কমিটির সভাপতি Abhijit Bhattacharya সোশ্যাল মিডিয়ায় দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুলেছেন। শুধু অভিযোগই নয়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লক্ষ্মণ ঘরুইকে প্রার্থী করা হলে তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এই মন্তব্য ঘিরে জেলায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও লক্ষ্মণ ঘরুই এ বিষয়ে প্রকাশ্যে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। জেলা নেতৃত্বের একাংশের দাবি, এই মন্তব্যের পিছনে অন্য রাজনৈতিক যোগ থাকতে পারে এবং তা খতিয়ে দেখা প্রয়োজন। এদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে All India Trinamool Congress। তাদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে এবং আগামী দিনে তা আরও বাড়বে। শাসকদলের মতে, বিরোধী শিবিরের অভ্যন্তরীণ টানাপোড়েনই প্রমাণ করছে যে সংগঠনের ভিত নড়বড়ে। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রকাশ্যে আসছে পদ্ম শিবিরের অন্তর্দ্বন্দ্ব | Nirbhik Bangla | নির্ভীক বাংলা