Nirbhik Bangla
राजनीति

আদর্শ নির্বাচনবিধি জারির পর কুলটিতে সরকারি সম্পত্তি থেকে ব্যানার-ফেস্টুন সরানোর কাজ শুরু

নির্ভীক বাংলা: আদর্শ নির্বাচনবিধি কার্যকর হতেই কুলটি বিধানসভা এলাকায় সরকারি সম্পত্তিতে লাগানো রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন ও পতাকা সরানোর কাজ শুরু করল জেলা নির্বাচন প্রশাসন। বুধ...

Abdul Haque
Abdul Haque
30 जून 2026 को 11:36 am बजे
WhatsApp
আদর্শ নির্বাচনবিধি জারির পর কুলটিতে সরকারি সম্পত্তি থেকে ব্যানার-ফেস্টুন সরানোর কাজ শুরু
निडर बंगाली: आदर्श चुनाव नियम लागू होने के बाद कुल्टी विधानसभा क्षेत्र में सरकारी संपत्ति पर लगाए गए राजनीतिक दलों के बैनर, झंडे और झंडे|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা: আদর্শ নির্বাচনবিধি কার্যকর হতেই কুলটি বিধানসভা এলাকায় সরকারি সম্পত্তিতে লাগানো রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন ও পতাকা সরানোর কাজ শুরু করল জেলা নির্বাচন প্রশাসন। বুধবার থেকে বিভিন্ন সরকারি পোল, বিল্ডিং সহ সরকারি স্থাপনায় লাগানো প্রচার সামগ্রী চিহ্নিত করে মনিটরিং শুরু হয়েছে বলে জানান প্রশাসনের আধিকারিক কল্যাণ চৌধুরী। তিনি বলেন, “আমরা ইতিমধ্যেই মনিটরিং শুরু করেছি। সরকারি সম্পত্তিতে লাগানো রাজনৈতিক ব্যানার বা পতাকা সংশ্লিষ্ট দলগুলিকে খুলে নেওয়ার জন্য জানানো হচ্ছে। না হলে আমরা সেগুলি খুলে নিয়ে ডিএম অফিসে জমা করব।” উল্লেখ্য, আসানসোল সহ পশ্চিম বর্ধমান জেলার মোট ৯টি বিধানসভা কেন্দ্রে আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে রাজ্যজুড়ে কার্যকর হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। ভোটের আগে প্রশাসনের এই পদক্ষেপে নির্বাচনী বিধি মেনে চলার বার্তা স্পষ্ট হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আদর্শ নির্বাচনবিধি জারির পর কুলটিতে সরকারি সম্পত্তি থেকে ব্যানার-ফেস্টুন সরানোর কাজ শুরু | Nirbhik Bangla | নির্ভীক বাংলা