Nirbhik Bangla
राजनीति

নির্বাচন কমিশনের কর্মীদের মারধর, গ্রেপ্তার তিন—আদালতে পেশ

নির্ভীক বাংলা,দুর্গাপুর: নির্বাচন কমিশনের কর্মীদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হলো তিনজনকে। সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালত-এ পেশ করা হয়। জানা গেছে, সরকারি দেওয়াল থেকে ন...

Abdul Haque
Abdul Haque
2 जुलाई 2026 को 05:36 am बजे
WhatsApp
নির্বাচন কমিশনের কর্মীদের মারধর, গ্রেপ্তার তিন—আদালতে পেশ
निर्भीक बंगाली, दुर्गापुर: चुनाव आयोग कर्मियों पर हमले के मामले में तीन लोगों को गिरफ्तार किया गया है. सोमवार को आरोपी दुर्गापुर नगरपालिका अदालत में पेश हुआ|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দুর্গাপুর: নির্বাচন কমিশনের কর্মীদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হলো তিনজনকে। সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালত-এ পেশ করা হয়। জানা গেছে, সরকারি দেওয়াল থেকে নির্বাচনী দেওয়াল লিখন মুছতে গিয়েছিলেন নির্বাচন কমিশনের কর্মীরা। সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় দুই কর্মী মারধরের শিকার হন। অভিযোগ ওঠে, স্থানীয় কিছু ব্যক্তি এবং তৃণমূলের সমর্থকদের একাংশ এই হামলায় জড়িত ছিল। এই ঘটনার ভিত্তিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর কোকওভেন থানার পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম প্রসেনজিৎ মহারানী ওরফে বাপন, নন্দলাল কুমার সাউ ওরফে টিংকু এবং রবি পাশওয়ান। তারা সকলেই দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, পুরো ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां