Nirbhik Bangla
राज्य

মাধ্যমিক চলাকালীন বাঁকুড়ার জঙ্গলমহলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি

নির্ভীক: রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা চলার মধ্যেই বাঁকুড়া জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। শুক্রবার সকালে...

Abdul Haque
Abdul Haque
5 जून 2026 को 03:36 pm बजे
WhatsApp
মাধ্যমিক চলাকালীন বাঁকুড়ার জঙ্গলমহলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি
निडर: राज्य भर में जहां माध्यमिक परीक्षाएं चल रही हैं, वहीं पश्चिम बंगाल माध्यमिक शिक्षा बोर्ड के अध्यक्ष डॉ. रामानुज गांगीपुर शुक्रवार की सुबह बांकुड़ा पहुंचे.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক: রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা চলার মধ্যেই বাঁকুড়া জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। শুক্রবার সকালে তিনি জেলার জঙ্গলমহলের রানীবাঁধ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের বাঁকুড়া জেলার আহ্বায়ক গৌতম দাস, পর্ষদ সদস্য অগ্নিময় চট্টোপাধ্যায়, তাপস বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনের সময় ডঃ গঙ্গোপাধ্যায় বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনার খোঁজ নেন তিনি। পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পর্ষদ সভাপতি জানান, ইতিমধ্যেই দু’টি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সামগ্রিকভাবে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবেই চলছে। তিনি বলেন, বিভিন্ন জায়গায় গিয়ে পরীক্ষা পরিচালনা কেমন হচ্ছে তা সরেজমিনে দেখা হচ্ছে। পরীক্ষার্থীরা কীভাবে পরীক্ষা দিচ্ছে, সেদিকেও নজর রাখা হচ্ছে। ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, গত বছরের মতো এ বছরও নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এই কাজে সহযোগিতার জন্য তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তবে তিনি জানান, চলতি বছরে জেলায় একজন পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে ধরা পড়েছে। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। কেউ নিয়ম ভাঙলে তার পরীক্ষা বাতিল করা হবে, যদিও সেটাই পর্ষদের উদ্দেশ্য নয়। মূল লক্ষ্য হলো সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনা করা। তিনি আরও জানান, রাজ্যজুড়ে এখন পর্যন্ত যে রিপোর্ট পর্ষদের কাছে এসেছে, তাতে সর্বত্রই মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণভাবে চলছে। এসআইআর সংক্রান্ত কাজ ও পরীক্ষা—দুটোই একসঙ্গে চললেও কোথাও কোনো সমস্যা দেখা যায়নি বলেও জানান তিনি। পর্ষদ সভাপতি বলেন, মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব সকলেই বুঝছেন এবং সেই গুরুত্ব বজায় রেখেই প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করছেন। এদিন সারাদিন তিনি জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বলেও জানান।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
মাধ্যমিক চলাকালীন বাঁকুড়ার জঙ্গলমহলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি | Nirbhik Bangla | নির্ভীক বাংলা