, পড়াসিয়া, পশ্চিম বর্ধমান : ইসিএলের কুনুস্তোড়িয়া অঞ্চলের অন্তর্গত পড়াসিয়া এলাকায় অবস্থিত এমডিও প্রকল্পের ইনক্লাইনে বিভিন্ন দাবিকে কেন্দ্র করে টানা পাঁচ দিন ধরে সম্পূর্ণভাবে কাজ বন্ধ রয়েছে। শ্রমিকদের আন্দোলনের জেরে উৎপাদন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। অভিযোগ, প্রায় ১০০ জন শ্রমিককে মূল সংস্থা থেকে ঠিকাদার সংস্থায় স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি জমির বদলে প্রতিশ্রুত চাকরি না দেওয়া, উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করা এবং সংস্থায় ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। চলমান শ্রমিক, ছাঁটাই হওয়া কর্মী এবং স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে ব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। বেলবাদ ও পড়াসিয়া এলাকার বহু যুবকও এই বিক্ষোভে সামিল হয়ে সমর্থন জানিয়েছেন। আন্দোলনের জেরে এমডিও ইনক্লাইনের সমস্ত কাজ গত পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে বলে জানা গেছে। আন্দোলনরত শ্রমিকদের দাবি, তাঁদের পুনরায় আগের সংস্থায় কাজে ফিরিয়ে নিতে হবে এবং জমির বদলে প্রতিশ্রুত চাকরি দিতে হবে। পুনর্বাসনের প্রসঙ্গে অনেকেই জানান, প্রকল্পের শুরুতে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও এখনও তা কার্যকর করা হয়নি। অন্যদিকে ৩৫ জন শ্রমিকের অভিযোগ, তাঁদের বিটি ট্রেনিং দিয়ে কাজে নেওয়ার কথা বলা হলেও সেই প্রশিক্ষণ দেওয়া হয়নি। পরবর্তীতে তাঁদের কাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, তাঁদের পরিবর্তে বাইরের শ্রমিকদের নিয়োগ করা হচ্ছে। শ্রমিকদের হুঁশিয়ারি, দ্রুত তাঁদের দাবির বিষয়ে ব্যবস্থা না নিলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে। তবে এই বিষয়ে সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
राज्य
Eastern Coalfields Limited-এর কুনুস্তোড়িয়া অঞ্চলে কাজ বন্ধ
, পড়াসিয়া, পশ্চিম বর্ধমান : ইসিএলের কুনুস্তোড়িয়া অঞ্চলের অন্তর্গত পড়াসিয়া এলাকায় অবস্থিত এমডিও প্রকল্পের ইনক্লাইনে বিভিন্ন দাবিকে কেন্দ্র করে টানা পাঁচ দিন ধরে সম্পূর্ণভাবে...

,
पढासिया, पश्चिम बर्दवान: ईसीएल के कुनुस्तोदिया क्षेत्र के तहत पढासिया क्षेत्र में स्थित एमडीओ परियोजना के झुकाव पर विभिन्न दावे।|निर्भीक बांग्ला फोटो
