Nirbhik Bangla
दुर्गापुर

দুর্গাপুরে কমল মেলায় নীতিন নবীন, স্বামী বিবেকানন্দের আদর্শে যুবসমাজকে উজ্জীবিত করার আহ্বান

নির্ভীক বাংলা:দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে আয়োজিত কমল মেলায় যোগ দিয়ে সর্বভারতীয় বিজেপি সভাপতি নীতিন নবীন স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে যুবসমাজকে উজ্জীবিত কর...

Abdul Haque
Abdul Haque
26 मई 2026 को 09:36 pm बजे
WhatsApp
দুর্গাপুরে কমল মেলায় নীতিন নবীন, স্বামী বিবেকানন্দের আদর্শে যুবসমাজকে উজ্জীবিত করার আহ্বান
निर्भीक बांग्ला: अखिल भारतीय भाजपा अध्यक्ष नितिन नवीन स्वामी विवेकानंद दुर्गापुर के राजीव गांधी मेमोरियल मैदान में आयोजित कमल मेला में भाग ले रहे हैं।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা:দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে আয়োজিত কমল মেলায় যোগ দিয়ে সর্বভারতীয় বিজেপি সভাপতি নীতিন নবীন স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে যুবসমাজকে উজ্জীবিত করার ডাক দেন। তিনি বলেন, যুব সমাজই দেশের ভবিষ্যৎ এবং স্বামী বিবেকানন্দের চিন্তাধারা আজও জাতিকে সঠিক পথ দেখায়। মঙ্গলবার রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে এই কমল মেলার উদ্বোধন করেন নীতিন নবীন। আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ দলের একাধিক শীর্ষ নেতা। মেলার মাধ্যমে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি যুবসমাজের মধ্যে জাতীয়তাবাদী চেতনাকে আরও মজবুত করার বার্তা দেওয়া হয়েছে বলে জানান দলীয় নেতৃত্ব।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
দুর্গাপুরে কমল মেলায় নীতিন নবীন, স্বামী বিবেকানন্দের আদর্শে যুবসমাজকে উজ্জীবিত করার আহ্বান | Nirbhik Bangla | নির্ভীক বাংলা