Nirbhik Bangla
राजनीति

বাসের অভাবে বিপাকে ভোটকর্মীরা, দুর্গাপুর সিটি সেন্টারে বিক্ষোভ

নির্ভীক বাংলা,দুর্গাপুর | সিটি সেন্টার বাসস্ট্যান্ড দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনকে ঘিরে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে প্রায় ৪,৭৮১ জন ভোটকর্মীকে বিভিন্ন জেলায় পাঠানোর প্রস্তুত...

Abdul Haque
Abdul Haque
22 जुलाई 2026 को 09:36 pm बजे
WhatsApp
বাসের অভাবে বিপাকে ভোটকর্মীরা, দুর্গাপুর সিটি সেন্টারে বিক্ষোভ
फियरलेस बांग्ला, दुर्गापुर सिटी सेंटर बस स्टैंड विधानसभा चुनाव के दूसरे चरण के आसपास आसनसोल-दुर्गापुर औद्योगिक क्षेत्र से लगभग 4,781 लोग।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দুর্গাপুর | সিটি সেন্টার বাসস্ট্যান্ড দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনকে ঘিরে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে প্রায় ৪,৭৮১ জন ভোটকর্মীকে বিভিন্ন জেলায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও, পর্যাপ্ত বাসের অভাবে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বহু ভোটকর্মী দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। ফলে নির্দিষ্ট সময়ে ডিসিআরসি কেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বেগ তৈরি হয় তাঁদের মধ্যে। দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষোভে ফেটে পড়েন একাংশ ভোটকর্মী। তাঁরা বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, এত বিপুল সংখ্যক কর্মীকে বিভিন্ন জেলায় পাঠানোর ক্ষেত্রে আগে থেকেই পর্যাপ্ত পরিবহণের ব্যবস্থা করা উচিত ছিল। এক ক্ষুব্ধ ভোটকর্মীর কথায়, “সকাল ন’টা পেরিয়ে গেল, এখনও বুঝতে পারছি না কীভাবে ডিসিআরসি কেন্দ্রে পৌঁছাব। সময়মতো দায়িত্ব পালন করতে পারব কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।” ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রশাসনের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে এবং দ্রুত বিকল্প পরিবহণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বাসের অভাবে বিপাকে ভোটকর্মীরা, দুর্গাপুর সিটি সেন্টারে বিক্ষোভ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা