Nirbhik Bangla
राजनीति

দুর্গাপুরে জনসভা থেকে তৃণমূলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর

নির্ভীক বাংলা ,দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা Suvendu Adhikari। তিনি অভিযোগ করেন, রাজ্যে হাজার হাজার কোট...

Abdul Haque
Abdul Haque
17 जुलाई 2026 को 11:36 am बजे
WhatsApp
দুর্গাপুরে জনসভা থেকে তৃণমূলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর
निर्भय बंगाली, दुर्गापुर, पश्चिम बंगाल: राज्य के विपक्षी नेता सुभेंद्र अधिकारी ने दुर्गापुर में एक सार्वजनिक बैठक में तृणमूल कांग्रेस पर हमला किया। वह अभि है|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা ,দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা Suvendu Adhikari। তিনি অভিযোগ করেন, রাজ্যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি চলছে এবং নদী ও নদীর পাড় ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফুলঝোড় মোড়ে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি। সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই। সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী দাবি করেন, একটি বৈধ ঘাটের আড়ালে বহু অবৈধ ঘাট পরিচালিত হচ্ছে, যা মাফিয়াদের সঙ্গে যোগসাজশে তৃণমূল নেতারাই চালাচ্ছে। নন্দীগ্রামে আইএসএফ প্রার্থীর সঙ্গে তৃণমূল নেতার ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গ টেনেও তিনি অভিযোগ করেন, তৃণমূল নির্বাচনে জিততে বিভিন্ন পক্ষকে প্রভাবিত করার চেষ্টা করছে। এছাড়া দুর্গাপুরে বেকারত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বর্তমানে বহু যুবক-যুবতী কাজের জন্য বিজেপি শাসিত রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন বলেও দাবি করেন তিনি।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
দুর্গাপুরে জনসভা থেকে তৃণমূলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর | Nirbhik Bangla | নির্ভীক বাংলা