Nirbhik Bangla
राजनीति

লক্ষ্মী ভাণ্ডারের টাকা বৃদ্ধি উপলক্ষে দুর্গাপুরে মহিলা তৃণমূলের র‍্যালি

নির্ভীক বাংলা,দুর্গাপুর: লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধির ঘোষণাকে কেন্দ্র করে দুর্গাপুরের এক নম্বর ব্লকের চার নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেস–এর উদ্যোগে এক বিশা...

Abdul Haque
Abdul Haque
17 जून 2026 को 01:36 am बजे
WhatsApp
লক্ষ্মী ভাণ্ডারের টাকা বৃদ্ধি উপলক্ষে দুর্গাপুরে মহিলা তৃণমূলের র‍্যালি
निर्भीक बांग्ला, दुर्गापुर: बढ़ी हुई वित्तीय सहायता की घोषणा के आधार पर दुर्गापुर के ब्लॉक नंबर 1 के वार्ड नंबर 4 में लक्ष्मी भंडार परियोजना।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দুর্গাপুর: লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধির ঘোষণাকে কেন্দ্র করে দুর্গাপুরের এক নম্বর ব্লকের চার নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেস–এর উদ্যোগে এক বিশাল র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি ভারতীয় মোড় থেকে শুরু হয়ে ইস্পাত পল্লী হয়ে নাগার্জুন এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালি চলাকালীন অংশগ্রহণকারী মহিলারা একে অপরকে আবির মাখিয়ে আনন্দ উদ্‌যাপন করেন। গোটা এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। মহিলা নেত্রী রুমা গোস্বামী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অতিরিক্ত ৫০০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। আগে যেখানে ১০০০ টাকা করে দেওয়া হত, সেখানে এই বৃদ্ধি মহিলাদের মধ্যে ব্যাপক খুশির সঞ্চার করেছে। র‍্যালিতে অংশগ্রহণকারী মহিলারা বলেন, লক্ষ্মী ভাণ্ডার থেকে প্রাপ্ত অর্থ সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ, সন্তানদের পড়াশোনা এবং অন্যান্য দৈনন্দিন প্রয়োজন মেটাতে বড় সহায়তা করছে। তাঁদের মতে, এই আর্থিক সহায়তা পরিবারের অর্থনৈতিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
লক্ষ্মী ভাণ্ডারের টাকা বৃদ্ধি উপলক্ষে দুর্গাপুরে মহিলা তৃণমূলের র‍্যালি | Nirbhik Bangla | নির্ভীক বাংলা