Nirbhik Bangla
जीवन शैली

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত দুই, দুর্গাপুরের আরতি গ্রামে উত্তেজনা

নির্ভীক বাংলা,দুর্গাপুর: দুর্গাপুরের আরতি গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের দুইজন গুরুতর জখম হন। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনার জেরে এলাকায় চাপা উ...

Abdul Haque
Abdul Haque
29 मई 2026 को 05:36 am बजे
WhatsApp
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত দুই, দুর্গাপুরের আরতি গ্রামে উত্তেজনা
निडर बंगाली, दुर्गापुर: दुर्गापुर के आरती गांव में तृणमूल के दो गुटों के बीच हुई झड़प में दोनों पक्षों के दो लोग गंभीर रूप से घायल हो गये. यह घटना गुरुवार रात की है|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দুর্গাপুর: দুর্গাপুরের আরতি গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের দুইজন গুরুতর জখম হন। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে। আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তৃণমূল কর্মী শেখ নয়নের অভিযোগ, গ্রামেরই এক মহিলা পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামী সরকারি রাস্তা নির্মাণে বাধা দিচ্ছিলেন। সেই নিয়ে প্রতিবাদ করতে গেলে তাঁদের বাড়ির ছাদ থেকে ইট-পাটকেল ছোড়া হয়, তাতেই তাঁর মাথা ফেটে যায়। অন্যদিকে, আহত পঞ্চায়েত সদস্যের স্বামীর পাল্টা অভিযোগ, বাড়ি রং করাকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। পরিস্থিতি শান্ত করতে গেলে তৃণমূলেরই একটি গোষ্ঠী তাঁকে মারধর করে। তাঁর দাবি, যদি তৃণমূলের জনপ্রতিনিধি ও তাঁদের পরিবার নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনাকে ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলি তৃণমূলকে নিশানা করেছে। তাদের বক্তব্য, ভোটের মুখে দলের অভ্যন্তরীণ এই অশান্তি সাধারণ মানুষের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। তবে তৃণমূলের জেলা নেতৃত্ব এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ। জেলা নেতৃত্বের দাবি, এটি রাজনৈতিক সংঘর্ষ নয়, বরং একটি স্থানীয় সমস্যাকে কেন্দ্র করে ঘটে যাওয়া পারস্পরিক প্রতিক্রিয়া। বিষয়টি জেলা নেতৃত্বকে জানানো হয়েছে বলেও জানান আহত দুই তৃণমূল নেতা।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত দুই, দুর্গাপুরের আরতি গ্রামে উত্তেজনা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা