Nirbhik Bangla
व्यापार

করিডর নয়, রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে হবে—দুর্গাপুরে বিজেপিকে কড়া আক্রমণ তৃণমূল জেলা সভাপতির

নির্ভীক বাংলা,দুর্গাপুর: দুর্গাপুরে এক সাংবাদিক বৈঠকে রাজ্য বাজেটের ভূয়সী প্রশংসা করে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী...

Abdul Haque
Abdul Haque
5 जून 2026 को 11:36 am बजे
WhatsApp
করিডর নয়, রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে হবে—দুর্গাপুরে বিজেপিকে কড়া আক্রমণ তৃণমূল জেলা সভাপতির
निर्भिक बांग्ला, दुर्गापुर: पश्चिम बर्दवान जिले के दुर्गापुर में एक संवाददाता सम्मेलन में तृकां ने राज्य के बजट की सराहना के बाद भाजपा पर हमला बोला.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দুর্গাপুর: দুর্গাপুরে এক সাংবাদিক বৈঠকে রাজ্য বাজেটের ভূয়সী প্রশংসা করে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, শিল্প করিডরের ঘোষণা দিয়ে সাধারণ মানুষের পেট ভরবে না। দুর্গাপুরের বন্ধ হয়ে থাকা রাষ্ট্রায়ত্ত সার কারখানা, এমএএমসি ও বিওজিএল পুনরায় চালু করাই এখন সবচেয়ে জরুরি। নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ, বিজেপি সাংসদ থাকাকালীন সুরিন্দর সিং আলুওয়ালিয়া কখনও এই বন্ধ কারখানাগুলি চালুর দাবি তোলেননি। অথচ বর্তমান তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ সংসদে ও বিভিন্ন স্তরে এই কারখানাগুলি পুনরায় চালুর দাবি জোরালোভাবে তুলে ধরেছেন। তিনি আরও বলেন, রাজ্য বাজেট সাধারণ মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে, যেখানে সামাজিক সুরক্ষা ও উন্নয়নের স্পষ্ট দিশা রয়েছে। এর বিপরীতে বিজেপির নীতি শুধু ঘোষণামুখী, বাস্তবে যার কোনও সুফল সাধারণ মানুষ পাচ্ছে না। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী অনিন্দিতা মুখোপাধ্যায়, অসীমা চক্রবর্তী, পঙ্কজ রায় সরকার, পার্থ দেওয়াসী, অভিনব ব্যানার্জি সহ দলের একাধিক নেতৃত্ব।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
করিডর নয়, রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে হবে—দুর্গাপুরে বিজেপিকে কড়া আক্রমণ তৃণমূল জেলা সভাপতির | Nirbhik Bangla | নির্ভীক বাংলা