Nirbhik Bangla
राजनीति

সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, দুর্গাপুরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য

নির্ভীক বাংলা , নিউজ ডেস্ক | দুর্গাপুর দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের কুড়ুরিয়াডাঙ্গা এলাকায় রবিবার সকালে এক উল্লেখযোগ্য রাজনৈতিক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সিপিএম ও বিজে...

Abdul Haque
Abdul Haque
1 जुलाई 2026 को 07:36 am बजे
WhatsApp
সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, দুর্গাপুরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য
निर्भीक बांग्ला, न्यूज़ डेस्क दुर्गापुर रविवार सुबह दुर्गापुर के वार्ड नंबर 11 के कुरियाडांगा इलाके में अहम राजनीतिक घटनाक्रम हुआ|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা , নিউজ ডেস্ক | দুর্গাপুর দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের কুড়ুরিয়াডাঙ্গা এলাকায় রবিবার সকালে এক উল্লেখযোগ্য রাজনৈতিক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সিপিএম ও বিজেপি ছেড়ে একাধিক কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিদায়ী মন্ত্রী তথা দুর্গাপুর পূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার-এর হাত ধরে এলাকার নেতা উজ্জ্বল বাউরী সহ বহু ব্যক্তি তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্ত। যোগদানকারী নেতাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা রেখেই তারা বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। এই যোগদান কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, দুর্গাপুরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য | Nirbhik Bangla | নির্ভীক বাংলা