Nirbhik Bangla
राष्ट्रीय

মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্টে লড়াইকে স্বাগত জানিয়ে দুর্গাপুরে তৃণমূলপন্থী আইনজীবীদের মিছিল

নির্ভীক বাংলা,দুর্গাপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে আইনি লড়াইকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার দুর্গাপুরে তৃণমূলপন্থী আইনজীবীরা মিছিল করেন। দুর্গাপুর মহকুমা আদ...

Abdul Haque
Abdul Haque
4 जून 2026 को 09:36 am बजे
WhatsApp
মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্টে লড়াইকে স্বাগত জানিয়ে দুর্গাপুরে তৃণমূলপন্থী আইনজীবীদের মিছিল
निडर बंगाली, दुर्गापुर: मुख्यमंत्री ने सुप्रीम कोर्ट में कानूनी लड़ाई का स्वागत करते हुए गुरुवार को दुर्गापुर में टीएमसी वकीलों का स्वागत किया|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দুর্গাপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে আইনি লড়াইকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার দুর্গাপুরে তৃণমূলপন্থী আইনজীবীরা মিছিল করেন। দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে দুপুরে এই মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলের নেতৃত্ব দেন প্রাক্তন কাউন্সিলর ও প্রাক্তন বার অ্যাসোসিয়েশন সভাপতি দেবব্রত সাঁই। মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূল সভাপতি মনোজ চন্দ সহ বহু তৃণমূলপন্থী আইনজীবী। আইনজীবীদের দাবি, এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে লড়াই করেছেন। এই পদক্ষেপের মাধ্যমে তিনি আবারও বাংলার মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন বলে তাঁদের মত। এদিন মিছিলে বক্তব্য রাখতে গিয়ে দেবব্রত সাঁই বলেন, “বাংলার মানুষের পাশে থাকার প্রমাণ আবারও দিলেন মুখ্যমন্ত্রী। লড়াইই তাঁর রাজনীতির মূল শক্তি।” মিছিল ঘিরে দুর্গাপুর আদালত চত্বরে কিছু সময়ের জন্য রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां