Nirbhik Bangla
जीवन शैली

অসুস্থ ছেলের টানে দুর্গাপুরে এসে পথ হারালেন বৃদ্ধা মা, ট্রাফিক পুলিশের তৎপরতায় মিলল ঠিকানা

দুর্গাপুর: অসুস্থ ছেলের খবর পেয়ে বীরভূম থেকে দুর্গাপুরে ছুটে এসে পথ হারালেন আশি বছরের এক বৃদ্ধা মা। শেষমেশ ট্রাফিক পুলিশের মানবিক উদ্যোগেই খুঁজে পেলেন ছেলের ঠিকানা। জানা গেছে, বৃদ্...

Abdul Haque
Abdul Haque
18 जून 2026 को 09:36 am बजे
WhatsApp
অসুস্থ ছেলের টানে দুর্গাপুরে এসে পথ হারালেন বৃদ্ধা মা, ট্রাফিক পুলিশের তৎপরতায় মিলল ঠিকানা
दुर्गापुर: एक अस्सी वर्षीय मां अपने बीमार बेटे की खबर सुनकर भागकर दुर्गापुर पहुंची और रास्ता भटक गयी. अंततः, यातायात पुलिस मानवीय है|निर्भीक बांग्ला फोटो

দুর্গাপুর: অসুস্থ ছেলের খবর পেয়ে বীরভূম থেকে দুর্গাপুরে ছুটে এসে পথ হারালেন আশি বছরের এক বৃদ্ধা মা। শেষমেশ ট্রাফিক পুলিশের মানবিক উদ্যোগেই খুঁজে পেলেন ছেলের ঠিকানা। জানা গেছে, বৃদ্ধার ছেলে জগবন্ধু পাঁজা গুরুতর অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে। বৃদ্ধা থাকেন খয়রাসোল এলাকার ভীমগড়ের রতনপুর গ্রামে। ছেলের অসুস্থতার খবর পেয়ে আর দেরি না করে তিনি বাসে চেপে চলে আসেন দুর্গাপুরে। ধারণা ছিল, ছেলে গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, ওই হাসপাতালে তার ছেলে নেই। এরপর দিশাহীন অবস্থায় হাসপাতাল চত্বরে ঘুরতে থাকেন তিনি। বিষয়টি নজরে আসে কর্তব্যরত ট্রাফিক পুলিশের। বৃদ্ধার সঙ্গে কথা বলে তাঁর নাতনির ফোন নম্বর সংগ্রহ করা হয়। পরে দুর্গাপুর ট্রাফিক ওসি সুকান্ত দাস নিজেই গাড়িতে করে তাঁকে বিধাননগরে আত্মীয়দের কাছে পৌঁছে দেন। পুলিশের এই মানবিক উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেন বৃদ্ধা ও তাঁর পরিবার। স্থানীয় মহলেও ট্রাফিক পুলিশের এই ভূমিকার প্রশংসা করা হয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
অসুস্থ ছেলের টানে দুর্গাপুরে এসে পথ হারালেন বৃদ্ধা মা, ট্রাফিক পুলিশের তৎপরতায় মিলল ঠিকানা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা