Nirbhik Bangla
दुर्गापुर

দুর্গাপুর পশ্চিমে প্রচারে নতুন জোর আনলেন কবি দত্ত

নির্ভীক বাংলা , শ্যাম দাস, দূর্গাপুর:আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস-এর প্রচারে নতুন মাত্রা যোগ করলেন কবি দত্ত। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সদ্য ঘোষিত এ...

Abdul Haque
Abdul Haque
29 जून 2026 को 11:36 pm बजे
WhatsApp
দুর্গাপুর পশ্চিমে প্রচারে নতুন জোর আনলেন কবি দত্ত
निर्भिक बंगाली, श्याम दास, दुर्गापुर: कवि दत्त ने आगामी विधानसभा चुनाव से पहले तृणमूल कांग्रेस के अभियान में एक नया आयाम जोड़ा। दुर्गापु|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা , শ্যাম দাস, দূর্গাপুর:আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস-এর প্রচারে নতুন মাত্রা যোগ করলেন কবি দত্ত। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সদ্য ঘোষিত এই প্রার্থী এবার সরাসরি মাঠে নেমে কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে দেয়াল লিখনে অংশ নিলেন। মঙ্গলবার রাত প্রায় ন’টা নাগাদ বেনাচিতির ১৫ নম্বর ওয়ার্ডের ধুনারা প্লট তৃণমূল দলীয় কার্যালয়ে পৌঁছে নিজেই দেয়াল লিখন শুরু করেন তিনি। প্রার্থীর এই উদ্যোগে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা ছড়িয়ে পড়ে। শুধু দেয়াল লিখনেই সীমাবদ্ধ থাকেননি কবি দত্ত। উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহিত করেন এবং সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেন। ভোটের আগে একজোট হয়ে কাজ করার উপরও জোর দেন তিনি। রাজনীতিতে নতুন মুখ হলেও কবি দত্তের এই সক্রিয় অংশগ্রহণ ইতিমধ্যেই কর্মীদের মনোবল বাড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাঁদের মতে, এভাবেই মাঠে নেমে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে পারলে আগামী দিনে প্রচারে আরও গতি আসবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
দুর্গাপুর পশ্চিমে প্রচারে নতুন জোর আনলেন কবি দত্ত | Nirbhik Bangla | নির্ভীক বাংলা