নির্ভীক বাংলা,দুর্গাপুর: রাজ্যের বিভিন্ন পুরসভায় আধুনিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সিএমইআরআই-এর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার দুর্গাপুরে CSIR-Central Mechanical Engineering Research Institute (সিএমইআরআই) পরিদর্শনে এসে তিনি এই পরিকল্পনার কথা জানান। মন্ত্রী বলেন, সিএমইআরআই-এর উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি, জৈব বর্জ্য থেকে সার, শুকনো পাতা থেকে বিকল্প জ্বালানি এবং নির্মাণ বর্জ্য থেকে কম খরচে ইট তৈরি করা সম্ভব। এই প্রযুক্তি রাজ্যের বিভিন্ন পুরসভায় কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। অগ্নিমিত্রা পাল জানান, এই প্রকল্পে রাজ্য সরকার প্রয়োজনীয় জমি দেবে এবং সিএমইআরআই প্রযুক্তিগত সহায়তা ও দক্ষতা প্রদান করবে। আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তুলে বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি রাজস্ব আয়ের নতুন সম্ভাবনাও তৈরি হবে বলে তিনি দাবি করেন। পরিদর্শনের সময় মন্ত্রী বলেন, অতীতে রাজ্য সরকার কেন্দ্রের গবেষণা ও প্রযুক্তিকে যথাযথ গুরুত্ব দেয়নি। তাঁর দাবি, মানুষকে বোঝানো হয়েছিল যে কেন্দ্র বাংলাকে বঞ্চিত করছে। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তাঁর কথায়, “এখন সবাই বুঝতে পারছেন কেন ডবল ইঞ্জিনের সরকার দরকার বলেছিলাম।” মন্ত্রী আরও জানান, নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই সিএমইআরআই-কে চিঠি পাঠানো হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য নিষ্পত্তি প্রকল্পে এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
प्रौद्योगिकी
दुर्गापुर में सीएमआरआई का निरीक्षण करने वाले अग्निमित्र पाल ने केंद्र की तकनीक का उपयोग करके अपशिष्ट प्रबंधन में पहल की।
निर्भीक बांग्ला, दुर्गापुर: राज्य के विभिन्न नगरपालिकाओं में आधुनिक ठोस अपशिष्ट प्रबंधन प्रणाली स्थापित करने के लिए सीएमईआरआई की तकनीक का उपयोग करने की पहल की गई है, यह जानकारी राज्य के नगर एवं शहर विकास विभाग ने दी है।

निर्भीक बांग्ला, दुर्गापुर: राज्य के विभिन्न नगरपालिकाओं में आधुनिक ठोस अपशिष्ट प्रबंधन प्रणाली स्थापित करने के लिए सीएम — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो
