Nirbhik Bangla
दुर्गापुर

দুর্গাপুর পুরসভার প্রশাসকের দায়িত্ব নিলেন জেলাশাসক এস পোন্নাম্বালাম

নির্ভীক বাংলা,দুর্গাপুর, ২০ মে : দুর্গাপুর পুরসভার প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাম্বালাম। বুধবার তিনি দুর্গাপুর পুরসভায় এসে ক...

Abdul Haque
Abdul Haque
28 जुलाई 2026 को 05:36 am बजे
WhatsApp
দুর্গাপুর পুরসভার প্রশাসকের দায়িত্ব নিলেন জেলাশাসক এস পোন্নাম্বালাম
निडर बंगाली, दुर्गापुर, 20 मई: पश्चिम बंगाल के जिला मजिस्ट्रेट एस पोन्नम्बलम ने आधिकारिक तौर पर दुर्गापुर प्रशासक के रूप में पदभार संभाला|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দুর্গাপুর, ২০ মে : দুর্গাপুর পুরসভার প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাম্বালাম। বুধবার তিনি দুর্গাপুর পুরসভায় এসে কমিশনারের সঙ্গে বৈঠক করেন এবং প্রশাসকের চেয়ারে বসে দায়িত্বভার গ্রহণ করেন। এদিন নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা জানান দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। দায়িত্ব গ্রহণের পর এস পোন্নাম্বালাম জানান, পুরসভার অধীনে বিভিন্ন ওয়ার্ডে যে উন্নয়নমূলক কাজগুলি অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে, সেগুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নাগরিক পরিষেবা আরও উন্নত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান। নবনিযুক্ত প্রশাসক আরও বলেন, চলতি সপ্তাহের শনিবার দুই বিধায়কের সঙ্গে পুরসভার বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সেই বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনা ও কাজের অগ্রাধিকার ঠিক করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এস পোন্নাম্বালামের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে দুর্গাপুর পুরসভা মহলে নতুন উদ্যম ও আশার সঞ্চার হয়েছে। নাগরিক পরিষেবা ও উন্নয়নমূলক কাজে গতি আসবে বলেই আশাবাদী প্রশাসনিক মহল।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
দুর্গাপুর পুরসভার প্রশাসকের দায়িত্ব নিলেন জেলাশাসক এস পোন্নাম্বালাম | Nirbhik Bangla | নির্ভীক বাংলা