Nirbhik Bangla
राष्ट्रीय

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর রাত্রিযাপন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

দুর্গাপুর, নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। জোরকদমে প্রচারে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই প্রেক্ষাপটে দেশে...

Abdul Haque
Abdul Haque
19 जुलाई 2026 को 07:36 am बजे
WhatsApp
দুর্গাপুরে প্রধানমন্ত্রীর রাত্রিযাপন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা
दुर्गापुर, निज संवाददाता : आगामी विधानसभा चुनाव से पहले राज्य में राजनीतिक माहौल गर्म है। विभिन्न राजनीतिक दल जोर देते हैं|निर्भीक बांग्ला फोटो

দুর্গাপুর, নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। জোরকদমে প্রচারে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই প্রেক্ষাপটে দেশের প্রধানমন্ত্রী Narendra Modi পশ্চিমবঙ্গ সফরে এসে নির্বাচনী প্রচারে নতুন গতি যোগ করলেন। শনিবার রাতে বায়ুসেনার বিশেষ বিমানে তিনি পৌঁছান Kazi Nazrul Islam Airport-এ। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্যে সড়কপথে তিনি রওনা দেন Durgapur-এর উদ্দেশ্যে। এরপর দুর্গাপুর সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে পৌঁছে রাত্রিযাপন করেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোটা এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত রাস্তার ধারে মোতায়েন ছিল বিপুল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী। গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয় নাকা চেকিং, পাশাপাশি চালানো হয় কড়া নজরদারি। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বাড়ছে প্রচারের তৎপরতা, আর ভোটের আগে এই সফরকে ঘিরে বাড়তি উত্তেজনা ছড়িয়েছে শিল্পাঞ্চল জুড়ে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
দুর্গাপুরে প্রধানমন্ত্রীর রাত্রিযাপন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা