Nirbhik Bangla
दुर्गापुर

দুর্গাপুরে ডিভিসির ৮০০ মেগাওয়াটের নতুন ইউনিট, জরুরি বৈঠকে সাংসদ কীর্তি আজাদ

নির্ভীক বাংলা,দুর্গাপুর: শিল্পোন্নয়নের লক্ষ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) দুর্গাপুরে ৮০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎ উৎপাদন ইউনিট গড়ার কাজে ইতিমধ্যেই হাত দিয়েছে। এই বৃহৎ প্রকল্পক...

Abdul Haque
Abdul Haque
18 जून 2026 को 05:36 pm बजे
WhatsApp
দুর্গাপুরে ডিভিসির ৮০০ মেগাওয়াটের নতুন ইউনিট, জরুরি বৈঠকে সাংসদ কীর্তি আজাদ
निर्भिक बंगाली, दुर्गापुर: औद्योगिक विकास के उद्देश्य से, दामोदर वैली कॉरपोरेशन (डीवीसी) ने पहले ही दुर्गापुर में 800 मेगावाट का एक नया बिजली संयंत्र चालू कर दिया है।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দুর্গাপুর: শিল্পোন্নয়নের লক্ষ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) দুর্গাপুরে ৮০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎ উৎপাদন ইউনিট গড়ার কাজে ইতিমধ্যেই হাত দিয়েছে। এই বৃহৎ প্রকল্পকে ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের মহকুমা প্রশাসনিক ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ, জেলাশাসক পন্নামবলাম এস, মহকুমা শাসক সুমন বিশ্বাস, ডিভিসির প্রকল্প অধিকর্তা সুকুমার সাহা, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম এবং ডিভিসির সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত মোদি সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। সাংসদ কীর্তি আজাদ জানান, “প্রকল্প হবে। রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা রয়েছে। নানান প্রশাসনিক জটিলতা রয়েছে, সেগুলি দূর করতেই এই বৈঠক। যতটুকু প্রয়োজন ততটুকুই গাছ কাটার কথা বলা হয়েছে।” ডিভিসির প্রকল্প অধিকর্তা সুকুমার সাহা বলেন, “এই বৃহৎ প্রকল্পের জন্য প্রায় ৭ হাজার গাছ কাটতে হবে। তার মধ্যে ১ হাজার গাছ প্রতিস্থাপন করা হবে। এছাড়া পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ইতিমধ্যেই ৩৫ হাজার গাছ রোপণ করা হয়েছে।” শুধু শিল্প সম্প্রসারণ নয়, পরিবেশ রক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। উন্নয়ন ও পরিবেশ—দুইয়ের সমন্বয় ঘটিয়েই প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৈঠক শুরুর আগেই মহকুমা প্রশাসনিক ভবনের সামনে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। সাংসদ পৌঁছাতেই তাঁকে ঘিরে ধরেন সাধারণ মানুষ। তাঁদের দাবি, প্রকল্পের কাজ যেন দ্রুত সম্পন্ন হয় এবং দুর্গাপুরে শিল্পোন্নয়নের গতি আর থমকে না যায়। অনেকেই ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সাংসদকে শুভেচ্ছা জানান এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নের অনুরোধ করেন। প্রশাসন ও ডিভিসির একযোগে উদ্যোগে দুর্গাপুরে এই নতুন বিদ্যুৎ প্রকল্প ঘিরে আশাবাদী শিল্পমহল ও স্থানীয় বাসিন্দারা।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
দুর্গাপুরে ডিভিসির ৮০০ মেগাওয়াটের নতুন ইউনিট, জরুরি বৈঠকে সাংসদ কীর্তি আজাদ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা