Nirbhik Bangla
दुर्गापुर

দুর্গাপুরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন, উপস্থিত মন্ত্রী প্রদীপ মজুমদার

নির্ভীক বাংলা, শ্যাম দাস,দুর্গাপুর: রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (এডিডিএ)-র পক্ষ থেকে বৃহস্পতিবার দুর্গাপুর ও কাঁকসা এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প...

Abdul Haque
Abdul Haque
12 जून 2026 को 03:36 am बजे
WhatsApp
দুর্গাপুরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন, উপস্থিত মন্ত্রী প্রদীপ মজুমদার
निर्भीक बांग्ला, श्याम दास, दुर्गापुर: गुरुवार को दुर्गापुर और ए|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, শ্যাম দাস,দুর্গাপুর: রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (এডিডিএ)-র পক্ষ থেকে বৃহস্পতিবার দুর্গাপুর ও কাঁকসা এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ নবকুমার সামন্তসহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রথমে কাঁকসার পানাগর এলাকায় সিলামপুর থেকে আয়মা পর্যন্ত রাস্তা সংস্কারের কাজের শিলান্যাস করা হয়। দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের সমস্যায় পড়তে হচ্ছিল। নতুন করে সংস্কারের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলে আশাবাদী প্রশাসন। এরপর দুর্গাপুর নগর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিধাননগর এলাকার নেতাজি ময়দানে একটি নতুন টয়লেট ব্লকের উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। এছাড়াও একই ওয়ার্ডের পিনাকেল ইনফোটেকের সামনে বিপ্লবী রাসবিহারী বসু সরণী রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করা হয়। রাস্তা সংস্কারের মাধ্যমে যান চলাচল আরও সহজ হবে এবং এলাকার পরিকাঠামোর উন্নতি ঘটবে বলে জানানো হয়। দুর্গাপুর নগর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এম এ এম সি এলাকার ই-টাইপ স্ট্রিটের উদ্বোধন অনুষ্ঠানও এদিন অনুষ্ঠিত হয়। পাশাপাশি ৩ নম্বর ওয়ার্ডের জেসি বোস আইনস্টাইন এলাকায় একটি নবনির্মিত শেডের উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে স্থানীয় প্রাক্তন পুরমাতা ধৃতি ব্যানার্জি জালানও উপস্থিত ছিলেন। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, রাজ্য সরকার শহর ও শিল্পাঞ্চলের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে এবং উন্নত পরিকাঠামো গড়ে তুলতে এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। উল্লেখ্য, ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজের মাধ্যমে দুর্গাপুর শহরের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের উপর জোর দিচ্ছে প্রশাস

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
দুর্গাপুরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন, উপস্থিত মন্ত্রী প্রদীপ মজুমদার | Nirbhik Bangla | নির্ভীক বাংলা