নির্ভীক বাংলা শ্যাম দাস দুর্গাপুর: কেন্দ্রীয় ১০টি শ্রমিক সংগঠনের ডাকা দেশব্যাপী শিল্প ধর্মঘটের প্রভাব পড়ল শিল্পাঞ্চল দুর্গাপুরেও। বৃহস্পতিবার সকাল থেকেই দুর্গাপুর ইস্পাত কারখানার প্রধান গেটের সামনে জড়ো হন বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকেরা। স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আন্দোলনকারীদের দাবি, কেন্দ্রের শ্রমনীতি, বেসরকারিকরণ এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এই সর্বভারতীয় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সিটু নেতা স্বপন মজুমদার বলেন, শ্রমিক স্বার্থ রক্ষা ও শ্রম আইন সংশোধনের প্রতিবাদে এই ধর্মঘট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর অভিযোগ, কেন্দ্রের নীতির ফলে শ্রমিকদের অধিকার খর্ব হচ্ছে, চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ছে এবং রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থাগুলিকে ধীরে ধীরে বেসরকারিকরণের পথে ঠেলে দেওয়া হচ্ছে। অন্যদিকে ধর্মঘটের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন। কোর কমিটির সদস্য মানুষ অধিকারী দাবি করেন, এ ধরনের ধর্মঘট শিল্প উৎপাদন ব্যাহত করে এবং সাধারণ শ্রমিকদের দৈনন্দিন উপার্জনে প্রভাব ফেলে। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা কারখানার স্বাভাবিক কাজকর্ম বজায় রাখার পক্ষে সওয়াল করে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। শিল্পাঞ্চলে ধর্মঘট ঘিরে পরিস্থিতি ছিল তুলনামূলকভাবে শান্তিপূর্ণ, যদিও রাজনৈতিক ও শ্রমিক সংগঠনগুলির মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।
राजनीति
দেশব্যাপী শিল্প ধর্মঘটের প্রভাব দুর্গাপুরে, ইস্পাত কারখানার সামনে বিক্ষোভ
নির্ভীক বাংলা শ্যাম দাস দুর্গাপুর: কেন্দ্রীয় ১০টি শ্রমিক সংগঠনের ডাকা দেশব্যাপী শিল্প ধর্মঘটের প্রভাব পড়ল শিল্পাঞ্চল দুর্গাপুরেও। বৃহস্পতিবার সকাল থেকেই দুর্গাপুর ইস্পাত কারখানার...

निर्भीक बंगाली श्याम दास दुर्गापुर: 100 केंद्रीय ट्रेड यूनियनों द्वारा आहूत राष्ट्रव्यापी औद्योगिक हड़ताल का असर दुर्गापुर के औद्योगिक क्षेत्र पर भी पड़ा है. श्री|निर्भीक बांग्ला फोटो
