Nirbhik Bangla
दुर्गापुर

৪৬ বছরে ৪৬ জন প্রতিযোগী, দুর্গাপুরে পুষ্প প্রদর্শনীতে সবুজের জয়গান

নির্ভীক বাংলা, শ্যম দাস আসানসোল/দুর্গাপুর: ধোঁয়া–ধুলোয় মোড়া শিল্পনগরী দুর্গাপুরের বুকে যেন এক টুকরো স্বস্তির নিশ্বাস। দূষণে জর্জরিত শহরের মাঝখানেই সবুজের জয়গান গাইল দুর্গাপুরের মু...

Abdul Haque
Abdul Haque
8 जून 2026 को 09:36 pm बजे
WhatsApp
৪৬ বছরে ৪৬ জন প্রতিযোগী, দুর্গাপুরে পুষ্প প্রদর্শনীতে সবুজের জয়গান
निडर बंगाली, श्याम दासोले/दुर्गापुर: औद्योगिक शहर दुर्गापुर धुआं और धूल हटाकर चैन की सांस लेता है। प्रदूषित शहर के बीच में दो|निर्भीक बांग्ला फोटो
নির্ভীক বাংলা, শ্যম দাস আসানসোল/দুর্গাপুর: ধোঁয়া–ধুলোয় মোড়া শিল্পনগরী দুর্গাপুরের বুকে যেন এক টুকরো স্বস্তির নিশ্বাস। দূষণে জর্জরিত শহরের মাঝখানেই সবুজের জয়গান গাইল দুর্গাপুরের মুচিপাড়ায় অবস্থিত একটি বেসরকারি কারখানার আবাসন এলাকা। রংবেরঙের ফুলে সেজে উঠল গোটা প্রাঙ্গণ। এ কোনও এক-দু’ বছরের উদ্যোগ নয়। টানা ৪৬ বছর ধরে নিয়মিত পুষ্প প্রদর্শনীর আয়োজন করে তাক লাগিয়ে চলেছেন ওই আবাসনের গৃহবধূরা। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রদর্শনী শুধু সৌন্দর্যের নয়, পরিবেশ সচেতনতারও এক অনন্য বার্তা বহন করছে। বাহারি ফুলের পাশাপাশি এবছরের প্রদর্শনীর বিশেষ আকর্ষণ ছিল রাসায়নিক সারবিহীন জৈব পদ্ধতিতে উৎপাদিত নানা প্রজাতির সবজি। যা পরিবেশবান্ধব চাষ ও সুস্থ জীবনযাপনের দিকেই ইঙ্গিত করে। সোমবার সকাল থেকেই পুষ্প প্রদর্শনী ঘিরে দেখা যায় উৎসাহ–উদ্দীপনা। এবছর মোট ৪৬ জন মহিলা প্রতিযোগী অংশ নেন এই প্রতিযোগিতায়। উল্লেখযোগ্য বিষয় হলো—অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকেই পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতার পাশাপাশি সহযোগিতা ও স্বীকৃতির এই ভাবনাই আয়োজনের মানবিক দিককে আরও উজ্জ্বল করে তোলে। দূষণের শহরে দাঁড়িয়ে সবুজের এই নিরন্তর প্রচেষ্টা যেন এক নিঃশব্দ প্রতিবাদ—প্রকৃতিকে ভালোবাসলে এখনও বদল আনা সম্ভব।

फोटो गैलरी

1 तस्वीरें
Gallery image 1
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
৪৬ বছরে ৪৬ জন প্রতিযোগী, দুর্গাপুরে পুষ্প প্রদর্শনীতে সবুজের জয়গান | Nirbhik Bangla | নির্ভীক বাংলা