Nirbhik Bangla
जीवन शैली

দুর্গাপুর জংশন মল থেকে অনুষ্ঠিত হলো দুর্গাপুর 5K ম্যারাথন

‘ নির্ভীক বাংলা,দুর্গাপুর: লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর ও দুর্গাপুর জংশন মলের উদ্যোগে, ডিএসএমএস কলেজ এবং দুর্গাপুর মোহনবাগান ফ্যানস ক্লাবের সহযোগিতায় দুর্গাপুর জংশন মল থেকে অনুষ্ঠিত...

Abdul Haque
Abdul Haque
7 जून 2026 को 07:36 pm बजे
WhatsApp
দুর্গাপুর জংশন মল থেকে অনুষ্ঠিত হলো দুর্গাপুর 5K ম্যারাথন
' निर्भिक बांग्ला, दुर्गापुर: लायंस क्लब ऑफ दुर्गापुर और दुर्गापुर जंक्शन मॉल की पहल के तहत, डीएसएमएस कॉलेज और दुर्गापुर मोहन बागान फैंस क्लब के साथ।|निर्भीक बांग्ला फोटो

‘ নির্ভীক বাংলা,দুর্গাপুর: লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর ও দুর্গাপুর জংশন মলের উদ্যোগে, ডিএসএমএস কলেজ এবং দুর্গাপুর মোহনবাগান ফ্যানস ক্লাবের সহযোগিতায় দুর্গাপুর জংশন মল থেকে অনুষ্ঠিত হলো দুর্গাপুর 5K ম্যারাথন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, অভিনেত্রী ঋতুপর্ণা বসাক সহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও উদ্যোক্তারা। উদ্যোক্তারা জানান, গত দু’বছর ধরে এই ম্যারাথন ‘রান ফর ডায়াবেটিস’ বার্তাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি বছরে এর সঙ্গে যুক্ত হয়েছে ‘রান ফর এনভারমেন্ট’, যাতে পরিবেশ সচেতনতার বার্তাও তুলে ধরা হয়। ম্যারাথনে পুরুষ ও মহিলা—দুই বিভাগে মোট ১০০০ জন প্রতিযোগী অংশ নেন। দুই বিভাগেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের জন্য পুরস্কারমূল্য নির্ধারিত ছিল যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা। এছাড়াও পাঁচ কিলোমিটার দৌড় সফলভাবে সম্পূর্ণকারী প্রত্যেক প্রতিযোগীকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। আয়োজকদের মতে, এই ধরনের উদ্যোগ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
দুর্গাপুর জংশন মল থেকে অনুষ্ঠিত হলো দুর্গাপুর 5K ম্যারাথন | Nirbhik Bangla | নির্ভীক বাংলা