Nirbhik Bangla
दुर्गापुर

দুর্গাপুরে সঞ্জীব স্মরণী রাস্তার প্রশস্তিকরণ ও শক্তিকরণ কাজের সূচনা, খুশি এলাকাবাসী

নির্ভীক বাংলা: রাজ্য সরকারের উদ্যোগে এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (এডিডিএ)-র ব্যবস্থাপনায় বুধবার দুপুরে দুর্গাপুরের ব্যস্ততম রাস্তা সঞ্জীব স্মরণীর প্রশস্তিকরণ ও শক্তিকর...

Abdul Haque
Abdul Haque
2 जून 2026 को 01:36 am बजे
WhatsApp
দুর্গাপুরে সঞ্জীব স্মরণী রাস্তার প্রশস্তিকরণ ও শক্তিকরণ কাজের সূচনা, খুশি এলাকাবাসী
निडर बंगाली: राज्य सरकार द्वारा शुरू की गई और आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण (एडीडीए) द्वारा प्रबंधित, बुधवार दोपहर को दुर्गापुर का सबसे व्यस्त रास।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা: রাজ্য সরকারের উদ্যোগে এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (এডিডিএ)-র ব্যবস্থাপনায় বুধবার দুপুরে দুর্গাপুরের ব্যস্ততম রাস্তা সঞ্জীব স্মরণীর প্রশস্তিকরণ ও শক্তিকরণ কাজের আনুষ্ঠানিক সূচনা হল। উল্লেখ্য, এই গুরুত্বপূর্ণ রাস্তার ভার্চুয়াল শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে যানজট ও রাস্তার বেহাল অবস্থার সমস্যায় ভুগছিলেন এলাকাবাসী। অবশেষে রাস্তা প্রশস্তিকরণের কাজ শুরু হওয়ায় স্বস্তি ও খুশি প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল মুখোপাধ্যায়, শিল্পপতি নবনীত আগারওয়াল, উদ্যোগপতি সূর্য কেশ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এডিডিএ সূত্রে জানা গেছে, এই রাস্তা নির্মাণ ও উন্নয়নের কাজে প্রায় ২.৫ কোটি টাকা ব্যয় হবে। কাজ সম্পূর্ণ হলে দুর্গাপুর শহরের যান চলাচল আরও মসৃণ হবে এবং সাধারণ মানুষের যাতায়াতে বিশেষ সুবিধা মিলবে বলে আশা করা হচ্ছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
দুর্গাপুরে সঞ্জীব স্মরণী রাস্তার প্রশস্তিকরণ ও শক্তিকরণ কাজের সূচনা, খুশি এলাকাবাসী | Nirbhik Bangla | নির্ভীক বাংলা