Nirbhik Bangla
जीवन शैली

আয়ার কঙ্কালসার দেহ উদ্ধার, স্বামী আটক চাঞ্চল্য দুর্গাপুরে

নির্ভীক বাংলা:আয়ার কঙ্কালসার দেহ উদ্ধার, স্বামী আটক চাঞ্চল্য দুর্গাপুরে। দুর্গাপুর ইস্পাত হাসপাতালের আয়া ছবি দাস (৫৫) এর কঙ্কালসার মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায়। দেহ উদ্ধারকে ঘির...

Abdul Haque
Abdul Haque
26 मई 2026 को 03:36 am बजे
WhatsApp
আয়ার কঙ্কালসার দেহ উদ্ধার, স্বামী আটক চাঞ্চল্য দুর্গাপুরে
निडर बंगाली: ऐ का कंकाल शव बरामद, पति गिरफ्तार दुर्गापुर में. दास को मंगलवार दोपहर करीब 12:30 बजे दुर्गापुर स्टील अस्पताल से ले जाया गया|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা:আয়ার কঙ্কালসার দেহ উদ্ধার, স্বামী আটক চাঞ্চল্য দুর্গাপুরে। দুর্গাপুর ইস্পাত হাসপাতালের আয়া ছবি দাস (৫৫) এর কঙ্কালসার মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায়। দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর থানার ডি-সেক্টর মার্কেট এলাকায়। মঙ্গলবার দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা ঘরে ঢুকে দেহটি দেখতে পান এবং পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতার স্বামী প্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ছবি দাস দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে আয়ার কাজ করতেন এবং ডি-সেক্টরের একটি সরকারি আবাসনে স্বামীর সঙ্গে থাকতেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আয়ার কঙ্কালসার দেহ উদ্ধার, স্বামী আটক চাঞ্চল্য দুর্গাপুরে | Nirbhik Bangla | নির্ভীক বাংলা