Nirbhik Bangla
जीवन शैली

দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে আশা কর্মীদের বিক্ষোভ

নির্ভীক বাংলা,দুর্গাপুর:: দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে ঢুকে গেল আশা কর্মীরা। মুলগেটের সামনে বিক্ষোভকারী আশা কর্মীরা, মহকুমা শাসক দপ্তরে ঢুকতে গেলে শুরু হয় পুলিশের সাথে এবং নগর নিগ...

Abdul Haque
Abdul Haque
21 मई 2026 को 01:36 pm बजे
WhatsApp
দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে আশা কর্মীদের বিক্ষোভ
निर्भीक बंगाली, दुर्गापुर :: आशा कार्यकर्ताओं ने दुर्गापुर नगर निगम के गवर्नर के कार्यालय में प्रवेश किया। मुलगेट के सामने विरोध प्रदर्शन करतीं आशा कार्यकर्ता, जब|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দুর্গাপুর:: দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে ঢুকে গেল আশা কর্মীরা। মুলগেটের সামনে বিক্ষোভকারী আশা কর্মীরা, মহকুমা শাসক দপ্তরে ঢুকতে গেলে শুরু হয় পুলিশের সাথে এবং নগর নিগমের কর্মীদের সাথে বচসা। তারপরশুরু আশা কর্মীরা গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায়। মহকুমা শাসক দপ্তরের ভেতর কলাপসিবল গেটের সামনেও শুরু হয় ধাক্কাধাক্কি। চরম উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। আশা কর্মীরা বলেন,"আমাদের ন্যায্য অধিকারের দাবিতে বুধবার স্বাস্থ্য ভবনে আন্দোলন ছিল। কিন্তু আমাদের কর্মীদের আটকে রাখা হয় বিভিন্ন জায়গায়। তারই প্রতিবাদে এই বিক্ষোভ। দ্রুত আমাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।"

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে আশা কর্মীদের বিক্ষোভ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা