নির্ভীক বাংলা শ্যাম দাস, দুর্গাপুরের মুচিপাড়ায় আধুনিক স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে অনুষ্ঠিত হলো একটি বৃহৎ বেসরকারি হাসপাতাল প্রকল্পের ভূমি পূজো। বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। প্রকল্পের উদ্যোক্তা কল্পনা ইন-এর কর্ণধার হিরন্ময় দাস জানান, প্রস্তাবিত হাসপাতালটি মোট সাড়ে ৬০০ বেডের হবে। প্রথম পর্যায়ে ২০০ বেড নিয়ে হাসপাতালের নির্মাণকাজ শুরু করা হচ্ছে। এদিন আনুষ্ঠানিকভাবে ভূমি পূজোর মাধ্যমে সেই কাজের সূচনা হয়। অনুষ্ঠানে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-ও উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানে অংশ নেন। উদ্যোক্তাদের মতে, এই হাসপাতাল চালু হলে শিল্পাঞ্চল দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষ আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক যন্ত্রপাতি ও বহুমুখী পরিষেবার মাধ্যমে এটি অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
जीवन शैली
দুর্গাপুরের মুচিপাড়ায় ৬০০ বেডের বেসরকারি হাসপাতালের ভূমি পূজো, উপস্থিত শমীক ভট্টাচার্য
নির্ভীক বাংলা শ্যাম দাস, দুর্গাপুরের মুচিপাড়ায় আধুনিক স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে অনুষ্ঠিত হলো একটি বৃহৎ বেসরকারি হাসপাতাল প্রকল্পের ভূমি পূজো। বৃহস্পতিবার আ...

निडर बंगाली श्याम दास,
दुर्गापुर में आधुनिक स्वास्थ्य सेवा के नए क्षितिज खोलने के उद्देश्य से एक बड़े निजी अस्पताल परियोजना की आधारशिला|निर्भीक बांग्ला फोटो
