Nirbhik Bangla
राजनीति

দুর্গাপুরে নির্বাচন কমিশনের কর্মীদের উপর হামলার অভিযোগ, উত্তেজনা করঙ্গপাড়ায় | থানাঘেরাও বিজেপির

নির্ভীক বাংলা,শ্যাম দাস, দুর্গাপুর | ২২ মার্চ দুর্গাপুরের পশ্চিম বিধানসভার করঙ্গপাড়া এলাকায় নির্বাচন কমিশনের দুই কর্মীর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। রবি...

Abdul Haque
Abdul Haque
30 जून 2026 को 11:36 pm बजे
WhatsApp
দুর্গাপুরে নির্বাচন কমিশনের কর্মীদের উপর হামলার অভিযোগ, উত্তেজনা করঙ্গপাড়ায় | থানাঘেরাও বিজেপির
निर्भीक बंगाली, श्याम दास, दुर्गापुर 22 मार्च दुर्गापुर पश्चिम विधानसभा के करिंगपापाड़ा इलाके में चुनाव आयोग के दो कर्मचारियों पर हमला|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,শ্যাম দাস, দুর্গাপুর | ২২ মার্চ দুর্গাপুরের পশ্চিম বিধানসভার করঙ্গপাড়া এলাকায় নির্বাচন কমিশনের দুই কর্মীর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। রবিবার সরকারি দেওয়ালে রাজনৈতিক প্রচার মুছতে গিয়ে আক্রান্ত হন ওই দুই কর্মী। জানা গেছে, দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের কর্মী সূর্যকান্ত পাল ও বিট্টু গুপ্তা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সরকারি দেওয়ালে থাকা রাজনৈতিক দেওয়াল লিখন মুছে দিচ্ছিলেন। অভিযোগ, করঙ্গপাড়ার পোস্ট অফিসের দেওয়ালে তৃণমূল কংগ্রেসের প্রচার মুছার কাজ শেষ করে গাড়িতে ওঠার সময় কয়েকজন ব্যক্তি তাঁদের গাড়ি থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এদিকে, এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী-সমর্থকেরা দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়ায় কোক ওভেন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হওয়া কর্মীদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
দুর্গাপুরে নির্বাচন কমিশনের কর্মীদের উপর হামলার অভিযোগ, উত্তেজনা করঙ্গপাড়ায় | থানাঘেরাও বিজেপির | Nirbhik Bangla | নির্ভীক বাংলা